১. প্রার্থনা সকাল ১০:৩০ মিনিটে।পঠন পাঠন শুরু ১০:৫০মিনিটে ও সমাপ্তি ৪.৩০ মিনিটে ।
২. প্রতিটি ছাত্রীকে স্কুলের ইউনিফর্ম (নীচে নেভি ব্লু আর উপরে সাদা) পরে স্কুলে আসতে হবে এবং প্রার্থনা সভায় যোগ দিতে হবে।
৩. বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারন প্রধান শিক্ষিকা কে লিখিত ভাবে জানিয়ে আবেদন করতে হবে।
৪. ঘটনাচক্রে একক পরীক্ষা বা বাৎসরিক পরীক্ষা দিতে না পারলে যত তাড়াতাড়ি সাম্ভব লিখিত ভাবে কারণ দেখিয়ে প্রধান শিক্ষিকাকে জানাতে হবে৷
৫. বিদ্যালয় থেকে কোন সার্টিফিকেট নেওয়ার জন্য ৭ দিন আগে প্রধান শিক্ষিকার কাছে আবেদন করতে হবে৷
৬. বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ রাখার দায়িত্ব প্রতিটি ছাত্রীকে নিতে হবে৷
৭. বর্তমানে শিক্ষা্শ্রী প্রকল্প এর মাধ্যমে SC/ST/OBC ছাত্রীদের ভাতা ও কাণ্যাশ্রী প্রকল্প এর ভাতা এবং মাইনোরেটি বিভাগ হইতে সংখ্যালঘু ছাত্রীদের ভাতা পাওয়া যায়৷নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে হবে ৷ এছাড়া বিড়ি ও সামাজিক সুরখা যোজনা বিভাগ থেকেও ভাতা পাওয়া যায় ৷
৮. পরীক্ষায় অকৃতকার্যের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষে্র সাথে অসহযোগিতাইয় না গিয়ে লেখাপড়া ভালো ভাবে করে ভালো ভাবে পাশ করাই বাঞ্ছনীয়৷এবিষয়ে অভিভাবকদের প্রতি অনুরোধ নিজ সন্তানের লেখাপড়ার বিষয়ে যত্নশীল হোন এবং তাকে নিমিয়ত বিদ্যালয়ে আসার বিষয়ে নিশ্চিত করুন ৷
৯. মলযুক্ত (পায়খানা)সমাজ স্বাস্থ্য ও পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকর ৷ মলমুক্ত সমাজ গড়তে আপনাদের বাড়ির চারপাশের পরিবেশ যাতে মলমুক্ত থাকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে৷ এর জন্য আমদের শৌ্চালয় ব্যবহার করতে হবে৷ এবিষয়ে অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারাও মলমুক্ত সমাজ গঠনে সাহায্য ও সহযোগিতা করুন৷
১০.আঠারো (১৮)বছরের নীচে কোন মেয়ের বিবাহ দেওয়া যাবে না৷যদি কোন অভিভাবক এই অপরাধ করে তাহলে জেল ও জরিমানা হতে পারে৷