From the Head Of Institution Desk

প্রধান শিক্ষকের ডেস্কঃ

 কালিয়ানই এফ পি স্কুলের ওয়েবপেজে স্বাগত।

আমি এবং আমার বিদ্যলয়ের সহ শিক্ষক,শিক্ষিকা এবং আমার বিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকে চেষ্টা করেছি গ্রামের ঘরে ঘরে প্রাথমিক শিক্ষাকে পৌঁছে দিতে। আমাদের গ্রামে এই একটিই প্রাথমিক বিদ্যালয়। আর কোনো এস.এস.কে, প্রাইভেট কিংবা প্রাইমারি বিদ্যালয় গ্রামে নেই। ফলে আমরা  চেষ্টা করেছি যাতে ড্রপ আউট না হয় কোনো শিশু। সেইসঙ্গে চেয়েছি সর্বাঙ্গীণ শিক্ষার বিকাশ, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, সাংস্কৃতিক  অনুষ্ঠানে ওদের আগ্রহ ও ভালবাসাকে বাঁচিয়ে রাখার প্রয়াস করে চলেছি আমরা। কারণ শিক্ষাই আনতে পারে প্রকৃত চেতনা।