History

HISTORY

ইতিহাস

১৯৬৩ সালের ২১ জানুয়ারী, কালিয়ানই গ্রাম পেল তাদের প্রথম বিদ্যালয়। শিক্ষাই সমাজের প্রগতির চাবিকাঠি- এই সত্য উপলব্ধি করেই সাজ্জাদ মোল্লা তাঁর জমি দান করেন স্কুল গঠনের কাজে। সেই থেকেই ‘কালিয়ানই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়’-এর পথ চলা শুরু। মাটির স্কুল টালির চালের একটি ঘর থকে পঠন পাঠন শুরু হয় প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র মণ্ডল মহাশয় এর তত্বাবধানে। এর পর টিনের ছাউনি, দুটো হল ঘর এবং একটা অফিস ঘর নিয়ে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত  মশারেফ হোসেন এর তত্বাবধানে এই স্কুল চলে। ২০০৫ সালে প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত হন শ্রীমতী কৃষ্ণা বিশ্বাস। তাঁর তত্বাবধানেই ২০০৪ সাল থেকে ২০১২ পর্যন্ত সর্বশিক্ষা মিশনের গ্রান্ট পেয়ে প্রতিটি ক্লাস ও মিড ডে মিল-এর উপযোগী বিল্ডিং তৈরি হয়। ৮ টি ঘর, ছেলে ও মেয়েদের আলাদা টয়লেটের ব্যাবস্থা করা হয়। ২০১২ সালে বিদ্যুৎ আসে এবং ২০১৯ সালে স্কুল প্রাঙ্গনের মধ্যে আর্সেনিক মুক্ত পানীয় জলের কল বসানো হয়।