
যেহেতু আনন্দদায়ক পরিস্থিতিতে শিক্ষাদান করা হয় তাই বেশকিছু নিয়ম পালনের ক্ষেত্রে চুরান্ত কঠোর হওয়া যায় না।
১। শিক্ষার্থী ও শিক্ষাকর্মী সকলে নিয়ম মেনে সঠিক সময়ে বিদ্যালয়ে আসে। তবে কোনো কোনো শিক্ষার্থী তা যদি পালন না করে একাধিকবার, তবে তাকে এবং তার অভিভাবক কে ডেকে বোঝানো হয়। বিভিন্ন আর্থ সামাজিক প্রেক্ষাপট ও পরিবেশ থেকে আসে তারা। ফলে সেই অনুযায়ী কঠোরে কোমলে মিশিয়েই সিদ্ধান্ত নিতে হয়।
২। মিড ডে মিলের আগে শিক্ষার্থীরা নিয়ম করে সাবান দিয়ে হাত ধোয়।
৩। কোন শিক্ষার্থীর দীর্ঘ অনুপস্থিতি হলে লিখিত ভাবে বিদ্যালয়ে তার কারন জানাতে হয়।
৪। বিদ্যালয় প্রাঙ্গনে কোন শিক্ষার্থী খাবারের প্যাকেট ফেলে না।
৫। শিক্ষার্থীরা শিক্ষকের অনুমতি না ক্লাস এর বাইরে বেরয়না।
৬। সেলফ হেল্প গ্রুপ খাবারের শুদ্ধতা বজায় রাখে এবং প্রথান শিক্ষিকা তা পরীক্ষা করে নেন নিয়মিত।
৭। বিদ্যালয়ের সামগ্রিক পরিষ্কার ও পরিচ্ছন্নতা রক্ষার বিষয়ে সকল শিক্ষক এবং শিক্ষিকাই তৎপর থাকেন।