From the Head Of Institution Desk

                     শ্রদ্ধার্ঘ্য

 

শিক্ষাবর্ষের শুরুতে চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিতাইপদ দাশ মহাশয সহ স্বগীঁয় কেশবচন্দ্র ভট্টাচার্য্য প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, স্বর্গীয় ইন্দুভূষণ ব্যানার্জী, স্বর্গীয় প্রকাশ চন্দ্র দাশ,স্বগীয় দেবেন্দ্রনাথ দাশ, স্বর্গীয় মানিকলাল দত্ত, স্বর্গীয় চন্দ্রভূষণ বিশ্বাস, মরহুম ইয়াজদ্দিন আহমেদ, মরহুম ইজাদ বক্স, মরহুম খোদাবক্স, আব্দুল গণি, হাজী গোলাম সোবহান, হাজী মহঃ রহমতুল্যা সাহেব, প্রাক্তন প্রধানশিক্ষক চৌরাশি হাইস্কুল ও আরও শিক্ষানুরাগী মানুষ যারা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন তাদের সকলকেই শ্রদ্ধাবনতঃ চিত্তে স্মরণ করি ও জীবিত ব্যক্তিদের দীর্ঘ জীবন কামনা করি। বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন হতে আজ পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী অকালে প্রয়াত হয়েছেন তাদের দুঃখের সাথে স্মরণ করছি।

 

আরিজুল ইসলাম

প্রধান শিক্ষক ও সম্পাদক

চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়, (উঃ মাঃ)