From the Head Of Institution Desk

Head Teacher Desk:

বিগত 2011 সাল থেকে প্রধান শিক্ষিকার দায়িত্বে আছি। এখানে সকালে প্রাথমিক বিদ্যালয় ও বেলায় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পঠন - পাঠন চালু আছে। আশেপাশের jute Mill এর quarter ও পার্শ্ববর্তী এলাকা থেকে ছেলেমেয়েরা ভর্তি হয়।

 

পড়াশুনার পাশাপাশি সহ: পাঠক্রমের অন্তর্গত বিষয়গুলির চর্চার উপর জোর দেওয়া হয়। হাতে কলমে কাজ, মূল্যবোধের শিক্ষা ,শরীরচর্চা ইত্যাদি বিষয়ে শিক্ষক-শিক্ষিকারা বিশেষ যত্নশীল । তবে ইচ্ছা থাকলেও উপযুক্ত জায়গার অভাবে লাইব্রেরির জন্য শতাধিক বই থাকা সত্বেও  এখনো লাইব্রেরীর ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ বিষয়ে চেষ্টায় আছি। আশা করি পরবর্তী সময়ে স্থানাভাব পূরণ হবে।