Rules & Regulations

1* বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রোজ সকাল 6:25  মিনিটের মধ্যে উপস্থিত হবে।

2* প্রতিদিন প্রার্থনা সভায় উপস্থিতি বাধ্যতামূলক।

3* বিদ্যালয়ের নিজস্ব পোশাক বিধি মেনে বিদ্যালয় আসতে হবে । পরিছন্নতা বজায় রাখতে হবে।

4* শিক্ষা বহির্ভূত কোন জিনিস এবং দামী কোন জিনিস সঙ্গে আনা যাবে না। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

5* ছুটির সময় , নির্দিষ্ট সময়ের মধ্যে অভিভাবককে উপস্থিত থাকতে হবে। নিজের দায়িত্বে বিদ্যালয় থেকে শিশুকে বাড়ি নিয়ে যেতে হবে । ছুটির পর কোনোভাবেই শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে শিশুর উপর নজর রাখা সম্ভব নয় ।কারণ দশটার পর থেকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত হতে আরম্ভ করে।

6* ছাত্র-ছাত্রীরা কোন কারনে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার উপযুক্ত কারণ দর্শাতে হবে চিঠির মাধ্যমে।  শিক্ষক শিক্ষিকার কাছে আবেদনপত্র জমা দিতে হবে।

7* শিক্ষক-শিক্ষিকাদের সমস্ত নির্দেশ ছাত্রছাত্রীকে মেনে চলতে হবে । সহপাঠীদের সাথে কোনভাবেই খারাপ আচরণ করা যাবেনা।

8* স্কুলের সম্পত্তির উপর বিশেষ যত্নশীল হতে হবে।

9* স্কুলে নিয়ে আসা প্রয়োজনীয় জিনিস নিজেকেই খেয়াল রাখতে হবে। ভেঙে গেলে বা হারিয়ে গেলে কাউকে দোষারোপ করা যাবে না।

10* রোজ মিড ডে মিলে অংশ নিতে হবে।

11* মূল্যায়নের দিনগুলিতে অনুপস্থিত থাকলে আগে থেকে লিখিত হবে কারণ দর্শাতে হবে ।হঠাৎ অসুস্থতার ক্ষেত্রেও বিদ্যালয় কে জানাতে হবে।

12* স্কুলের সমস্ত কাজে সক্রিয় অংশ নিতে হবে।

13* বিদ্যালয়ে পালনীয় সমস্ত জাতীয় দিবসে উপস্থিতি বাধ্যতামূলক।

14* স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী  পূজা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ।এই পরম্পরা বজায় রাখতে যত্নশীল হতে হবে।

15* ছাত্র-ছাত্রীর আচার-আচরণ গত সমস্যা থাকলে শিক্ষক-অভিভাবক উভয়ের যৌথ আলোচনায় উপযুক্ত সমাধানের পথ খুঁজতে হবে। সে ক্ষেত্রে অভিভাবকের সহযোগিতা একান্ত কাম্য।

16* শ্রেণীভিত্তিক শিক্ষক অভিভাবক আলোচনা সভায় অভিভাবকের সক্রিয় উপস্থিতি বাধ্যতামূলক।

17* সরকারি সমস্ত বিধি-নিষেধ মেনে বিদ্যালয় পরিচালনার কাজে অভিভাবককে সহযোগিতা করতে হবে।

18* সর্বোপরি উল্লেখযোগ্য বিষয় হল এইযে --উপযুক্ত পরিকাঠামোর না থাকায় ছাত্র-ছাত্রীদের আলাদা করে খেয়াল রাখার কোন ব্যবস্থা নেই । শিশুকে স্কুলে আসবে এবং কার সাথে বাড়ি ফিরবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দিতে অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে । বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার জন্য শিশুকে যেন বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়। জি টি রোড এর ওপর স্কুল অবস্থিত হওয়ায় এবং প্রয়োজনীয় নজরদারির আলাদা ব্যবস্থা না থাকায় অভিভাবকরা নিজ দায়িত্বে সঠিক সময়ে এসে শিশুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন। অনভিপ্রেত ও কোন ঘটনা ঘটলে বিদ্যালয় কোনভাবেই দায়ী থাকবেনা।

19* শিশুকে টিফিন দিতে চাইলে স্বাস্থ্যকর খাবার টিফিনের পাঠাতে হবে।

20* শিশুর সর্বাঙ্গীণ  বিকাশের জন্য নিয়মিত ভাবে তার আচার-আচরণ ও পড়াশোনার প্রতি খেয়াল রাখা এবং বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখা নিয়মিতভাবে করতে হবে।