History

স্বাধীনত্তোর ভারতবর্ষে শিক্ষা প্রসারের জন্য তদানীন্তন সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।  প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য দেশের বিভিন্ন স্থানে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়। 

এই সময়কালে অর্থাৎ ১৯৫৫-৫৬ সালে স্থানীয় কিছু শিক্ষা অনুরাগীর সহায়তায় মান্যবর শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ ঘোষ মহাশয় ও জ্ঞ্যানেন্দ্রনাথ ঘোষ মহাশয় তাদের নিজস্ব ২৮ শতক জমি বিদ্যালয় নির্মাণের জন্য দান করেন। 

সেই জমিতেই উত্তর চব্বিশ পরগনার শিক্ষা উন্নয়ন দপ্তর এবং স্থানীয় কিছু শিক্ষানুরাগী ব্যক্তির অর্থানুকূল্যে মাটির দেওয়াল ও টিনের চাল বিশিষ্ট দুই কামরার ছোট্ট বিদ্যালয় টি প্রতিষ্ঠিত হয়। 

সেই বিদ্যালয় ১৯৬২ সালে পাঁচুড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নামে আত্মপ্রকাশ করে । 

বর্তমানে সেই বিদ্যালয় মহীরুহে পরিণত হয়েছে।  স্বল্প সামর্থে তৈরি এই বিদ্যালয়ে আজ ছাত্র ছাত্রীর  সংখ্যা প্রায় ১৭৫ জন আর শিক্ষক শিক্ষিকা আছেন ৮ জন।