
প্রকৃতির কোলে শ্যামলময় আমাদের এই পাঁচুড়িয়া অবৈতনিক প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়টি। প্রকৃতির রূপ রসে সমৃদ্ধ হয়েছে আমাদের বিদ্যালয়। কবিগুরুর শান্তিনিকেতন এর মতোই প্রাকৃতিক পরিবেশের সন্নিকটে থেকে শিশুদের শিক্ষাদানের ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার কর্মকান্ড সম্পন্ন করে চলেছেন এখানকার শিক্ষক শিক্ষিকারা। শিক্ষাদানের পাশাপাশি শিশুদের কর্মদক্ষতা বৃদ্ধি , শরীরচর্চা করার জন্য বিদ্যালয় সমীপে উপযুক্ত একটি প্রাঙ্গন ও আছে এই বিদ্যালয়ে। প্রাচীর বেষ্টিত এই বিদ্যালয় গ্রামটির একটি সম্পদ বলেই বিবেচিত হয় ।