১৯৬৪ – ৬৫ সালে দুর্গাপুর শিল্প এলাকার পূ্র্বাঞ্চলে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি-সমস্যা সমাধান হেতু তৎকালীন এ.ভি.বি. জনপদবাসী মাননীয় এন . কে. সেন মহাশয় ও তাঁর সহযোগীবৃন্দ এবং কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তির উদ্যোগে ১৯৬৬ সালে মাত্র ৬৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হয় এ. ভি. বি. জুনিয়ার হাই স্কুল । ১৯৭৩ সালে এই বিদ্যালয় মাধ্যমিক এবং ১৯৯৬ সালে উচ্চ-মাধ্যমিক স্তরে উন্নীত হয় । আজ প্রায় ১৪০০ ছাত্র-ছাত্রী নিয়ে ‘দুর্গাপুর এ. ভি. বি. উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়’ এলাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান । আমাদের বিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ-মাধ্যমিক সংসদ প্রদত্ত সর্বোৎকৃষ্ট (A+) শিক্ষাপ্রতিষ্ঠান ।