Empowering minds to achieve unparalleled academic excellence.
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
HIGHER SECONDARY -
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
MADHYAMIK -
-
HOI Message
আমাদের প্রিয় বিদ্যালয় ‘দুর্গাপুর এ. ভি. বি. হাই স্কুল’ স্থাপনার পর ৫৪ বছর অতিক্রান্ত। এই সময়কালে এই বিদ্যালয় আমাদের অনেক গৌরবময় মুহূর্ত উপহার দিয়েছে। বিদ্যালয়ের কলেবরও ক্রমশ বৃদ্ধি পেয়েছে । তবে বর্তমানে আমাদের বিদ্যালয় বিভিন্ন সমস্যার মধ্যে অবস্থান করছে ; যেমন, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে শিক্ষকের অনুমোদন নেই , ফলে বিজ্ঞান বিভাগ চালাতে অসুবিধা হচ্ছে। কম্পিউটার শিক্ষকের অনুমোদন নেই , ফলে উচ্চ মাধ্যমিকে ‘Computer Aplication’ / ‘Computer Science’ বিষয়ের পঠন-পাঠন চালু করা যাচ্ছে না । অনুমোদিত শিক্ষক পদ গুলোর মধ্যে বর্তমানে ৬টি পদ শূন্য (vacant) । বিদ্যালয়ে লাইব্রেরি আছে কিন্তু লাইব্রেরিয়ান পদ নেই।
বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যার আশু সমাধান প্রয়োজন। বিদ্যালয়ের একতলা অংশের ভিতরের দিকের ছাদের অবস্থা খুবই খারাপ। ওর ওপরে দোতলায় কক্ষ নির্মাণ করে ঐ ছাদ রক্ষা করার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ সরকার এর জন্য দুটি ACR(অতিরিক্ত শ্রেণিকক্ষ) নির্মাণের অর্থ অনুমোদন করেছেন। কিন্তু বিদ্যালয়ের নিজস্ব জমি ও ভবন নেই; এর জমি ও গৃহ G.E. Ltd-র (পূর্বতন A.V.B. Ltd ) , যা তারা ১৯৫৯ সালে ADDA-র কাছ থেকে লিজ নেয় । G.E. Ltd ঐ ACR নির্মাণের অনুমোদন দিচ্ছে না । আমি এই সমস্যার বিষয়টি মাননীয় মহকুমা শাসক, মাননীয় বিদ্যালয় পরিদর্শককে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি।
এবংবিধ সমস্যার মধ্যেও বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল যথেষ্ট ভালো। এজন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিরলস প্রচেষ্টা ও নিষ্ঠা ধন্যবাদের যোগ্য ।
বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ের কাজের পরিধি ক্রমবর্ধমান – বিভিন্ন সরকারি প্রকল্প , যেমন শিক্ষাশ্রী , কন্যাশ্রী , Pre & Post Metric Scholarship, Minority Scholarship, সবুজ সাথী প্রকল্প, জাতীয় ও রাজ্য মেধা অনুসন্ধান পরীক্ষা, স্কুল ইউনিফর্ম বিতরণ, পুস্তক বিতরণ, মিড-ডে মিল পরিচালনা প্রভৃতি কাজগুলো কর্মীর অপ্রতুলতা সত্ত্বেও সাফল্যের সঙ্গে চলছে । তবে এসব কাজের জন্য একজন কম্পিউটার সহায়ক ও একজন করণিকের আশু প্রয়োজন ।
আশা করি বিদ্যালয় শিক্ষা বিভাগের আধিকারিকরা বিষয়গুলির দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ।
ছাত্র-শিক্ষক-অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এবং উর্ধতন কর্তৃপক্ষের সক্রিয় প্রচেষ্টায় আমাদের বিদ্যালয় উৎকর্ষের দিকে এগিয়ে যাবে --- এই আশা রাখি ।