ধলসা হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত সকল ছাত্র-ছাত্রীর পিতা/মাতা/অভিভাবকদের জানানো হচ্ছে যে, সরকারী নির্দেশ অনুসারে আগামী ৮ই সেপ্টেম্বর থেকে নিম্নলিখিত সূচী অনুসারে মিড-ডে-মিলের বরাদ্দ মাথাপিছু ২কেজি চাল, ১কেজি আলু, ১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে।
০৮/০৯/২০২০ মঙ্গলবার বেলা ১১টা থেকে পঞ্চম শ্রেণী এবং বেলা ১টা থেকে ষষ্ঠ শ্রেণী।
০৯/০৯/২০২০ বুধবার বেলা ১১টা থেকে সপ্তম শ্রেণী এবং বেলা ১টা থেকে অষ্টম শ্রেণী।
১০/০৯/২০২০ বৃহস্পতিবার অবশিষ্ট।
সামগ্রী সংগ্রহের জন্য কেবলমাত্র পিতা/মাতা/অভিভাবক বিদ্যালয়ে আসবেন।
কোনো অবস্থাতেই কোনো ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে আসবে না।
সামগ্রী সংগ্রহের সময় ভর্তির রসিদ বা ছাত্র-ছাত্রীর আধার কার্ড আনতে হবে।
অতি অবশ্যই মাস্ক/পরিষ্কার কাপড় দিয়ে নাক-মুখ ভালো করে ঢেকে আসতে হবে।
সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।
মিড-ডে-মিলের সামগ্রী নেওয়ার সময় যারা ঐক্যশ্রীতে আবেদন করেছে তাদের আবেদনপত্রটি বিদ্যালয়ে প্রয়োজনীয় নথিসমেত জমা দিতে অনুরোধ করা হচ্ছে।
সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সরকারী নির্দেশ মেনে চলুন।