
জ্ঞান আহরণ ও বিতরণের যে প্রক্রিয়া মানুষকে আলোকিত করতে সাহায্য করে তাকেই শিক্ষা বলে। কোন বিষয় চর্চা বা অনুশীলনের মাধ্যমে মানুষ যে ধারণা ও জ্ঞান অর্জন করে এবং ঐ জ্ঞানের জ্যোতির দ্বারা নিজে আলোকিত ও সমাজকে জ্যোর্তিময় করতে সহায়তা করে শিক্ষা তাকেই বলে। যে প্রক্রিয়া মানুষের মন-মনন, মানসিক উৎকর্ষ সাধন করে, মানুষের আচার আচরণ, মন ও আত্মার ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায়, মেজাজ ও দৃষ্টিভঙ্গির উপর সুদূরপ্রসারী পরিবর্তনের প্রভাব ফেলে এমন কর্ম প্রক্রিয়াকে শিক্ষা বলে। আর শিক্ষক হচ্ছেন উল্লিখিত শিক্ষা প্রক্রিয়াকে উস্কে দেয়া, উৎসাহিত করা অনুপ্রেরণা-দানকারী ব্যক্তি। তিনি সভ্যতার অভিভাবক, সমাজের অভিভাবক, সমাজের প্রতিনিধি।
শিক্ষক বলতে একজন আলোকিত, জ্ঞানী, গুণী ও বুদ্ধিদীপ্ত পন্ডিত ব্যক্তিকে বুঝায়, যিনি বিবর্তনের অনুঘটকের দায়িত্ব পালন করেন। তাঁর আচার-আচরণ, মন ও মননে নিজেই বটবৃক্ষের ছায়া। তাঁর সাফল্যের ভিত্তি হল পেশাগত জ্ঞান ও দক্ষতা, নির্মল চারিত্রিক গুণাবলী, জ্ঞান সঞ্চারণে আন্তরিক সদিচ্ছা ও প্রচেষ্টা। তাই শিক্ষক বলতে এমন এক অনুসরণীয় ব্যক্তিত্ববান জ্ঞানী, গুণী ও পন্ডিত ব্যক্তিকে বুঝায়, যিনি শিক্ষার্থীকে শিখন প্রক্রিয়ায়, জ্ঞান অন্বেষণ ও আহরণে, মেধা বিকাশ ও উন্নয়নে, শিক্ষার্থীর চরিত্র গঠনে, নৈতিক ও মানসিক গুণাবলী বিকাশে সমাজ তৈরির সহায়তা দানে প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষকদের নিকট সমাজের প্রত্যাশা অনেক। শিক্ষক হবেন জ্ঞান তাপস, মেধাবী, বুদ্ধিদীপ্ত, ব্যক্তিত্ববান, চৌকস, শ্রেণী কক্ষে আন্তরিক পাঠদানকারী ও জ্ঞান বিতরণে আগ্রহী। তিনি সুবিচারক, সুপরীক্ষক, শিক্ষার মান নিয়ন্ত্রক, যুক্তিবাদী, গবেষক এবং উদ্ভাবকও। তিনি সঠিক পথের দিশারী, পথ পরিদর্শক। সহজ হবেন, সরল হবেন, নির্মল হবেন। সপ্রতিভ ব্যক্তিত্ববান, সমাজ হিতৈষী, পরোপকারী। শিক্ষক হবেন চারিত্রিক দৃঢ়তাসম্পন্ন, পরিশ্রমী, নিরপেক্ষ, হাস্যোজ্জ্বল, সুপরামর্শক ও প্রাণবন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্বের অধিকারী। সেকারণে ইংরেজী TEACHER শব্দের অর্থ করা হয়েছে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে।
T- Trainer, Tutor, Tolerant, Trustworthy, Transparent.
E- Efficient, Energizer, Excellence, Enlightened.
A- Amiability, Assertive, administer, Assist, Advisor, Accountability.
C- Commitment, Civil, Civilized, Courtesy, Courteous, Charisma, Charming, Cooperation, Controlling Ability
H- Honest, Humanity, Harmless, Heart.
E- Essence, Eagerness, Earnestness, Empower
R- Research, Reliable, Resourceful, Respectful.
আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ হলেন স্নেহশীল, বিশ্বাসযোগ্য, চরিত্রবান, ধৈর্যশীল, প্রশিক্ষিত প্রশিক্ষক। তাঁদের রয়েছে স্বতঃস্ফূর্ত অঙ্গীকার। তাঁরা হলেন উত্তম, দক্ষ ও সুশীল ব্যক্তি। শিক্ষার্থীদের জ্ঞান সাধনায় তাঁরা সহযোগিতা প্রদানের ক্ষেত্রে হৃদয়স্পর্শী ও লাগসই প্রযুক্তি ব্যবহারে প্রত্যয়ী। সাহসী, সেবাদনকারী দৃঢ়, প্রত্যয়ী, নির্মল, সৎ, মানবতাবাদী ব্যক্তি।
"TO TEACH IS TO LEARN TWICE OVER."
Our DHALSA HIGH SCHOOL was set up 1976 and at the very inception, the imparting activities of the School used to be conducted by some organising teachers in collaboration of the headmastership of Md. Maniruddin Sk. But now the School has been raised to the status of a Madhyamik School affiliated to the West Bengal Board of Secondary Education. All the teachers of the School are very sincere to their respective duties and responsibilities. They always teach the students with sincerity by creating a congenial atmosphere in the classroom and by keeping an excellent correlation with all the students. They always try to impart education by strictly following the lesson plans. The teaching of the teachers does not remain confined in the classrooms. They teach various sorts of lessons outside their syllabus with a view to enlarging the boundary of knowledge and skill of the students. Here the teachers impose an extra importance upon social, moral and spiritual aspects of the students to produce a man out of man.
NANDITA HALDAR (M.Sc., B.Ed.) --HEAD MISTRESS
RAMPROSAD SAHA (B.Sc. Bio, B.Ed.) --A.T.
SUBRATA MUKHOPADHYAYA ( B.A., B.PEd.) --A.T.
RAMESH GHOSH (B.A. Hons. in English, B.Ed.) --A.T.
PRABHAT SARKAR (B.A.History, B.Ed.) --A.T.
MD. RAISUDDIN SK (M.A. English, B.Ed.) --A.T.
ASADUL ALAM (B.Sc. Pure Science, B.Ed.) --A.T.
PRASANTA KR DEBSARMA ( B.A. Bengali, B.Ed.) --A.T.
SANTANU NATH (B.Sc. Pure Science, B.Ed.) --A.T.
MANIK BISWAS (M.P.) --CLERK
MUKHLESUR RAHAMAN (M.P.) --GROUP-D
BIPLAB MONDAL (VIII) --GROUP-D
MEHEBUB ALAM (B.A. English) D.El.Ed. --PARA TEACHER
NAFISA KHATUN (B.A. History) ,, --PARA TEACHER
SUBHASIS BANERJEE (B.Sc. Pure Science) ,, --PARA TEACHER
HASINA MUHTARIMA (B.Sc. Bio) ,, --PARA TEACHER
MOZIBUR RAHMAN (B.A. Geography) ,, --PARA TEACHER
DULAL PRAMANIK (B.A. Bengali) ,, --PARA TEACHER
SUBHOJIT MANDAL --I.C.T TEACHER
GROUP D
AT
AT
AT
AT
HM
AT
AT
AT
AT
PARA TEACHER
PARA TEACHER
PARA TEACHER
PARA TEACHER
PARA TEACHER
PARA TEACHER
PARA TEACHER
AT
AT
AT