বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জানানো যায় যে তাদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ আগামী 23/11/2020(সোমবার) থেকে শুরু হবে । ফর্ম পূরণ করার সময় দু-কপি সাদা কালো ছবি ও চল্লিশ টাকা ফিস লাগবে। ফর্ম পূরণের শেষ তারিখ 27/11/2020 শুক্রবার বেলা ২ টা পর্যন্ত্য। ফর্ম পূরণ না করলে দশম শ্রেণীতে পড়ার সুুযোগ থাকবে না ।
নবম শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল নেবার টোকেন 23/11/2020 (সোমবার ) থেকে 27/11/2020 ( শুক্রবার ) বেলা ২ টা পর্যন্ত্য দেওয়া হবে এবং লিস্টে সই করতে হবে । সই করার সময় এক কপি ছবি জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ না করলে সাইকেলের টোকেন দেওয়া হবে না । সাইকেল বিতরনের তারিখ ও স্থান পরে জানানো হবে।
অষ্টম শ্রেনির ছাত্রীদের কন্যাশ্রী ফর্ম পূরণের জন্য দু-কপি ছবি , ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স , আধার কার্ড ও পিতা/ মাতার ভোটার কার্ডের জেরক্স লাগবে। ঐ ছাত্রীদের অভিভাবকদের আগামী সোমবার 23/11/2020 বিদ্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে।
নবম শ্রেণির যে সকল ছাত্রী কোনো কারনে কন্যাশ্রী ফর্ম পূরণ করেনি তাদের অবিলম্বে 23/11/2020 (সোমবার ) বিদ্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে।
প্রধান শিক্ষক