এতদ্বারা ২০২১ শিক্ষাবর্ষের দশমশ্রেণীর সকল শিক্ষার্থীদের মাননীয় অভিভাবক ও মাননীয়া অভিভাবিকা বৃন্দের অবগতির জন্য জ্ঞাত করা হচ্ছে যে উক্ত শ্রেণীর সকল নিয়মিত ছাত্রী যারা ইতোপূর্বেও Xerox copy of birth certificate অফিসে জমা দেয় নি, তারা যেন আগামী ইং - ২০/০৯/২০২১ ও ২১/০৯/২০২১ তারিখগুলিতে অভিভাবক- অভিভাবিকাদের মাধ্যমে তাদের জন্মনিবন্ধনের ফটোকপি (xerox copy of birth certificate) অতি অবশ্যই বিদ্যালয়ে জমা দেয় ! যদি কারও কোনো অসুবিধা থাকলে ,তাহলেও উক্ত অভিভাবক/ অভিভাবিকাগণ অবশ্যই উক্ত দিনগুলোতে বিদ্যালয়ে এসে প্রধানশিক্ষিকা বা তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত শিক্ষিকার সাথে সাক্ষাৎ করেন।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশানুযায়ী এই বৎসরে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চয়ণ , সংশোধন, তথ্যভুক্তির (Registration check list) যাবতীয় কার্য অনলাইনে সকলকে অতিসত্বর করতে হবে, তদব্যতিরেকে নির্ধারিত সময়ের(ইং- ২৭/০৯/২০২১) পর সকল কার্য স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। তখন বিদ্যালয় কর্তৃপক্ষের আর কোনো দায়ভার থাকবে না।
সরকারী নির্দেশানুযায়ী কোভিড মহামারী পরিস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কঠোর ভাবে নিষিদ্ধ ; কেবলমাত্র সংশ্লিষ্ট অভিভাবক-অভিভাবিকাদের মুখে মাস্ক ব্যবহার ও পারস্পরিক দূরত্ব প্রভৃতি কোভিড আচরণ বিধি কঠোর ভাবে পালনের মাধ্যমে উপস্থিতি গ্রাহ্য।
মধুমিতা ঘোষ
প্রধানশিক্ষিকা
ওন্দা গার্লস হাইস্কুল
। ্ ্ ্্্্্্্্্্্্্্ন্দা্্্্্্্্্্ গার্লস হাইস্কুল