
মালাডাং সেহেড়াকুরি বংশীধর উচ্চবিদ্যালয়। বীরভূম জেলার,মহঃবাজার ব্লকের,ভুতুরা গ্রামপঞ্চায়েত এর সেহেড়াকুরি গ্রামে অবস্থিত। মহঃবাজার ব্লকের মধ্যে সর্বাধিক ছাত্র ছাত্রী ১৭৬৬ জন।১৯৫৫ সালে বিদ্যালয় টি সরকারের অনুমোদন পায়।এখন ২৮ জন শিক্ষক শিক্ষিকা ৩ জন পার্শশিক্ষক শিক্ষিকা,৪ জন শিক্ষাকর্মী,১ জন কম্পিউটার শিক্ষক। এখানে উচ্চমাধ্যমিক এ কলা বিভাগ, বানিজ্য বিভাগ ও বিজ্ঞান বিভাগ আছে। এছাড়া বাইরে থেকে যারা আসে তাদের জন্য বলি সবসময় বাসের যোগাযোগ আছে। সরকারি বাস এখানে দাঁড়ায়।এখানে বিরাটবড় খেলার মাঠ আছে।পঞ্চমশ্রেণী থেকে অষ্টমশ্রেণী ছাত্রীদের হোষ্টেল আছে৷