Our Campus

শিশুর সুকুমার বৃত্তিকে জাগিয়ে তুলে আগামী প্রজন্মের কাছে একজন শুভবুদ্ধি সম্পন্ন ও সমাজের নাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের বিদ্যালয়ের উদ্দেশ্য। শিক্ষা প্রাঙ্গণ ছাত্রজীবনের দীগন্তকে প্রসারিত করে। আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের গাছ, আমগাছ, মেহগিনি গাছ ছাড়াও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্যে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি উন্মুক্ত খেলার মাঠ আছে। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান তথা আন্তর্জাতিক ভাষা দিবস, রবীন্দ্রজয়ন্তী, ২৫ শে বৈশাখ, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজীর জন্মদিন, গান্ধি জয়ন্তি, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত নির্দিষ্ট দিবস গুলিতে "প্রভাত ফেরীতে" প্রতিটি ছাত্র-ছাত্রীর যোগদান করা বাধ্যতামূলক। বিভিন্ন ধরনের সচেতনামূলক বিধি যেমন- নির্মল বিদ্যালয়, ডেঙ্গু সচেতনাতা প্রভৃতির জন্যে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীরা প্রচারকার্যে অংশগ্রহন করে থাকে।

"সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা।“- এরিস্টটল