বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যে শিক্ষার্থী অবজ্ঞা করবে,বিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে,প্রয়োজনে অভিভাবককে ডাকা (Guardian's call) হতে পারে।
শিক্ষার্থীর সাপ্তাহিক রিপোর্ট নির্দিষ্ট শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষককে জানাতে হবে এবং অভিভাবক-শিক্ষকদের মিটিংয়ে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
প্রতিটি ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় উপস্থিত হওয়া বাধ্যতামূলক।প্রয়োজনে অনুপস্থিতি সংক্রান্ত তথ্য শ্রেণী শিক্ষক/শিক্ষিকা বা প্রধান শিক্ষককে জানাতে হবে।
প্রতিটি শিক্ষার্থীকে প্রত্যহ নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং জাতীয় সংগীত ও দেশাত্মবোধক প্রার্থনায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
বিদ্যালয় প্রাঙ্গণ নোংরা করা যাবেনা,বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য।