Rules & Regulations
ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ে পালনীয় নিয়মাবলী
- বিদ্যালয়ে পাঠরত প্রতিটি ছাত্রছাত্রীকে নিম্নলিখিত নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
- বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে। পোশাক যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
- নিয়মিত নিজের নখ, চুল কাটতে হবে। দাঁত পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে।
- প্রতিদিনের প্রার্থনাসভায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
- কোনো কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে পরবর্তী উপস্থিতির দিনে অনুপস্থিতির কারণ উল্লিখিত অভিভাবকের আবেদনপত্র সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের কাছে জমা দিতে হবে।
- বিদ্যালয় চলাকালে কোনোমতেই বিদ্যালয় ত্যাগ করা চলবে না। যদি কোনো বিশেষ কারণে বিদ্যালয় ছেড়ে কোথাও যেতে হয় তাহলে শ্রেণিশিক্ষিকা/শ্রেণিশিক্ষক অথবা প্রধানশিক্ষকের অনুমতি নিয়ে রেজিস্টার খাতায় স্বাক্ষর করে যেতে হবে।
- নিজ নিজ শ্রেণিকক্ষ ও সামনের বারান্দা বা সিঁড়ি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
- বিদ্যালয় চলাকালে শ্রেণিকক্ষের বাইরে ঘোরাফেরা করা যাবে না।
- শ্রেণিকক্ষেও বসতে হবে শান্ত হয়ে, চিৎকার-চেঁচামেচি করা যাবে না।
- পারস্পরিক সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে।
- প্রতিদিনের ক্লাস-রুটিন অনুযায়ী বই-খাতা, বর্ষপঞ্জী ও অন্যান্য শিক্ষা-সরঞ্জাম নিয়ে বিদ্যালয়ে আসতে হবে।
- মোবাইল ফোন বা অন্য কোনো বৈদ্যুতিন সরঞ্জাম বিদ্যালয়ে নিয়ে আসা যাবে না।
- প্রতিদিন দিনের শেষে বাড়ি ফেরার আগে বিদ্যালয়ের নোটিশ-বোর্ড দেখে নিতে হবে।
- বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি কাম্য। প্রতিটি মূল্যায়নের ক্ষেত্রে মোট কার্যদিবসের অন্তত ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে মূল্যায়ন গৃহীত হবে না।
- বিদ্যালয়ের সম্পদ রক্ষা করা অবশ্য কর্তব্য। কোনো সম্পদ নষ্ট করলে ক্ষতিপূরণ দিতে হবে।
- ব্যবহার করার পর শৌচাগারকে যথাসম্ভব পরিষ্কার রাখার জন্য সচেষ্ট হতে হবে।
- বিদ্যালয়ে পালনীয় দিবসগুলিতে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
উপরিলিখিত নিয়মগুলি শিক্ষার্থীদের দ্বারা পালিত হওয়ার ক্ষেত্রে অভিভাবিকা-অভিভাবকদের একটা বড়ো ভূমিকা থাকে, তাই তাঁদের প্রতি আবেদন
- বিদ্যালয় আপনাদের সম্পদ, তার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের, আপনাদের – সকলের।
- ছেলেমেয়েকে নতুন শ্রেণিতে ভর্তি করার সময় নির্দিষ্ট টাকা প্রদান করে রসিদ সংগ্রহ করুন।
- প্রতিটি অভিভাবক-সভায় উপস্থিত থেকে নিজের মতামত ব্যক্ত করুন।
- আপনার পুত্র-কন্যা যেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থনাসভায় যোগ দেয় সেটা নিশ্চিত করুন।
- তারা নিয়মিত বিদ্যালয়ে আসে কিনা সে বিষয়ে খোঁজখবর রাখুন।
- নিশ্চিত করুন তারা যেন বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরেই বিদ্যালয়ে আসে।
- তারা প্রতিদিন স্কুলের পড়া বাড়িতে পড়ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখুন।
- লক্ষ্য রাখুন তার আচার-আচরণে হঠাৎ কোনো পরিবর্তন আসছে কিনা।
- সতর্ক থাকুন বন্ধুবান্ধবদের সাথে তার মেলামেশার ব্যাপারেও।
- প্রতি মাসে কমপক্ষে একবার বিদ্যালয়ে এসে ছেলেমেয়েদের পড়াশোনার খোঁজখবর নিন।
- পারিবারিক অনুষ্ঠানসূচী এমনভাবে সাজান যাতে আপনার পুত্র বা কন্যার পড়াশোনার দিনগুলির ক্ষতি না হয়।
বিস্তারিত জানতে ► এখানে ক্লিক করুন ।