Academic Calendar

দাগ দেওয়া অংশে ক্লিক করে রেজাল্ট ও প্রশ্নপত্র ডাউনলোড করা যাবে।  

রেজাল্ট         :  MP-2020    XI-2020     HS-2020

প্রশ্নপত্র           :  MP TEST-2019              মডেল অ্যাক্টিভিটি টাস্কঃ  

মূল্যায়নঃ 
                 চলতি ২০২০ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণিতে মোট তিনটি মূল্যায়ন গৃহীত হবে। প্রতিটি মূল্যায়নই সমান গুরুত্বপূর্ণ,
কারণ এই তিনটি মূল্যায়নে কোনো ছাত্র বা ছাত্রী মোট যে নম্বর পাবে তার ভিত্তিতে তার ফলাফল পর্যালোচিত হবে। 
কোনো একটি মূল্যায়ন অসম্পূর্ণ থাকলে পরবর্তী মূল্যায়নে বসার ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে, অন্যথায় পরবর্তী মুল্যায়নে বসতে দেওয়া হবে না। 
অনিবার্য কারণে সময়সূচী পরিবর্তিত না হলে এই শিক্ষাবর্ষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রথম মূল্যায়ন, আগস্ট মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় মূল্যায়ন 
এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তৃতীয় মূল্যায়ন গৃহীত হবে। তাছাড়া দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে গৃহীত হয়। 

বর্তমানে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় প্রথম ও দ্বিতীয় মূল্যায়ন নেওয়া সম্ভব হয়নি, তবে অভিভাবকদের দিয়ে ছাত্রদের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পৌঁছে দেওয়া হয়েছে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি দিয়ে মূল্যায়নের সময়-তারিখ জানিয়ে দেওয়া হবে।

নিম্নলিখিত তারিখগুলি সংশ্লিষ্ট দিবস হিসেবে বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হবে
জানুয়ারি ২৩     : নেতাজীর জন্মদিন
জানুয়ারি ২৬     : প্রজাতন্ত্র দিবস
আগস্ট ১৫        : স্বাধীনতা দিবস
সেপ্টেম্বর ০৫    : শিক্ষক দিবস
সেপ্টেম্বর ২৬    :পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন
অক্টোবর ০২     : মহাত্মা গান্ধীর জন্মদিন
বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল ছাত্রছাত্রী, শিক্ষিকা-শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক।