
অভিভাবক ও অভিভাবিকা বৃন্দের কর্তব্য
১। ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং ধারাবাহিকভাবে পড়াশোনার বিষয়ে সচেতন থাকতে হবে ।
২। প্রাইভেট টিউশন নয় বিদ্যালয়ই শিক্ষা গ্রহণের কেন্দ্রবিন্দু সে বিষয়ে নিজেদের ও নিজেদের সন্তানদের সচেতন করতে হবে।
৩। শিক্ষার্থীরা যেন প্রতহ বিদ্যালয় নিরধারিত পোশাক পরিধান করে স্কুলে আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে ।পাশাপাশি সে পোশাকের পরিস্কার ও পরিছন্নতার দিকে নজর দিতে হবে।
৪। নিজ সন্তানের পড়াশোনার অগ্রগতির সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিতে হবে।ছাত্র/ ছাত্রীদের বিভিন্ন পরীক্ষার প্রাপ্ত নম্বর সম্পর্কে সচেতন থাকতে হবে ।
৫। প্রতেক অভিভাবক / অভিভাবিকা – কে বিদ্যালয় আয়োজিত অভিভাবক সভায় অবশ্যই উপস্থিত থাকতে হবে।
৬। ছাত্রছাত্রীদের দৈহিক তথা মানসিক পরিছন্নতা( নিয়মিত নখ কাটা, চুলের ছাঁট ও রং করা, দাঁত পরিস্কার, হাতে বালা ইত্যাদি ) বিষয়ে নজর রাখা । শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেন মোবাইল নিয়ে না আসে সে বিষয়ে কড়া নজর রাখা ।
৭। অপ্রাপ্ত বয়স্ক কন্যা সন্তানের বিবাহ না দেওয়া ও শিশু শ্রম প্রতিরোধ করার বিষয়ে সচেতন থাকতে হবে।
ছাত্রছাত্রী দের বিদ্যালয়ে পালনীয় কর্তব্য
১। বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী দের সকাল ১০টা ৩৫ মিনিটের পূর্বে উপস্থিত হতে হবে এবং প্রার্থনা সভায় অংশ নিতে হবে।
২। সকল ছাত্র ছাত্রীকে অবশ্যই বিদ্যালয়ে নির্দিষ্ট পোশাক ও আই- কার্ড পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে ।
৩। ছাত্র-ছাত্রী দের বিদ্যালয়ে উপস্থিতির হার ৭৫% এর কম হলে পরীক্ষায় বসতে না দেওয়া হতে পারে।
৪। বিদ্যালয় এ পরপর তিন দিন অনুপস্থিত থাকলে ঐ ছাত্র বা ছাত্রী কে অবশ্যই প্রধান শিক্ষককে লিখিত ভাবে জানতে হবে । প্রয়োজনে অভিভাবককেও বিদ্যালয়ে দেখা করতে হতে পারে ।
৫। বিদ্যালয় চলাকালীন বিদ্যালয় কর্তিপক্ষের অনুমতি ব্যাতিত বিদ্যালয় ছেড়ে যাওয়া যাবে না ।
৬। বিদ্যালয়ে মোবাইল নিয়ে আসা ছাত্র- ছাত্রী দের কঠোরভাবে নিষিদ্ধ ।
৭। বিদ্যালয়ের লাইব্রেরী ব্যবহারের জন্য লাইব্রেরী কার্ড বাধ্যতামূলক ।
৮। বিদ্যালয়কে সব সময় পরিস্কার পরিছন্ন রাখতে হবে ।