Rules & Regulations
Rules & Regulations
ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ কিছু নির্দেশ।
১) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সকাল ১০.৩০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
২) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সকাল ১০.৪০ মিনিটের মধ্যে প্রার্থনা সভায় যোগদান করতে হবে।
৩) প্রার্থনার পরে নৈতিক শিক্ষার বিকাশে নীতি ও শিক্ষামূলক বাণী বলা আবশ্যিক।
৪) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় নির্ধারিত পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে।
৫) বিদ্যালয় অনুমোদিত পোশাক ছাড়া অন্য কোন পোশাক পরে বিদ্যালয় আসা যাবে না।
৬) ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্র প্রত্যেকদিনই নিয়ে আসতে হবে।
৭) ১০.৪৫ মিনিটে গেট বন্ধ হবার পরে কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।
৮) অভিভাবক/অভিভাবিকার লিখিত দরখাস্ত ছাড়া কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।
৯) বিশেষ কারণে অনুপস্থিতির জন্য অভিভাবক/অভিভাবিকার দরখাস্ত শ্রেণীশিক্ষক/শ্রেণীশিক্ষিকার নিকট দাখিল করতে হবে।
১০) বিদ্যালয়ের উন্নয়ন খাতে প্রদেয় টাকা বছরের শুরুতেই পরিশোধ করতে হবে। অন্যান্য টাকা নির্দেশানুসারে জমা করতে হবে।
১১) বিদ্যালয়ের শিক্ষা ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান এবং অবশ্য পালনীয় দিনগুলিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর যোগদান আবশ্যিক।
১২) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শতকরা ৭৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রদের মিড ডে মিল খাওয়া বাধ্যতামূলক। এবং সকল ছাত্র ছাত্রীদের WIFS ও ALBENDAZOLE খাওয়া আবশ্যিক।
১৩) বিদ্যালয়ের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, বীক্ষণাগারের জিনিসপত্র নষ্ট এবং বিদ্যালয়ের দেওয়াল নোংরা করলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
১৪) বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা অবশ্যই মেনে চলতে হবে এবং বিদ্যালয়ের সুনাম বজায় রাখতে হবে।
১৫) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে যথাযথ শাস্তি পেতে হবে।
১৬) শ্রেণীকক্ষ ও শৌচাগার পরিষ্কার রাখতে হবে।
১৭) বিদ্যালয় চত্বরে মোবাইল ব্যবহার করা চলবে না।
১৮) শ্রেণীকক্ষের বাইরে বা প্রাঙ্গনে অযথা ঘোরাঘুরি করা যাবে না। প্রতি দু পিরিয়ডের পর মনিটরের অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাওয়া যাবে।
১৯) অফ পিরিয়ডে নির্দিষ্ট ঘরে বা লাইব্রেরীতে বসতে হবে।
২০) খাবারের টুকরো, খাবারের প্যাকেট, কাগজের টুকরো ইত্যাদি ডাস্টবিনে ফেলতে হবে।
২১) বিদ্যালয় সংলগ্ন বাগানের পরিচর্চা করতে হবে ও খেলার মাঠ পরিষ্কার রাখতে হবে।
২২) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে গাছ লাগাতে হবে ও গাছের যত্ন নিতে হবে।
২৩) অভিভাবক সভায় অভিভাবকদের উপস্থিতি আবশ্যিক।
প্রধান শিক্ষক
মামুদপুর মাধ্যমিক জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান (উঃ মা)