Rules & Regulations

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবশ্য পালনীয় নিয়মাবলী:

১) পঞ্চম শ্রেণী হইতে অষ্টম শ্রেণির ছাত্রদের সবুজ প্যান্ট  ও সাদা শার্ট এবং ছাত্রীদের সাদা ফ্রক ও সবুজ স্কার্ট ব্যবহার  করতে হবে।নবম হইতে দ্বাদশ শ্রেণির ছাত্রদের সাদা শার্ট ও সবুজ ফুল প্যান্ট এবং ছাত্রীদের সবুজ পাড় শাড়ি পরিধান করিয়া স্কুলে আসিতে হইবে।

২) প্রতিদিন সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গণে প্রার্থনার সময় যোগদান করিতে হইবে।

৩) সকাল 10 টা 50 মিনিটে বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হইবে এবং কোন ছাত্র-ছাত্রী বিনা অনুমতিতে বিদ্যালয় পরিত্যাগ করিতে পারিবে না।

৪) বিশেষ কারণবশতঃ অনুপস্থিত হইলে বাবিদ্যালয় চলাকালীন উপস্থিত ছাত্র-ছাত্রী ছুটি নিতে চাইলে অভিভাবকের চিঠি আনিতে হইবে।

৫) ১লা জানুয়ারি হইতে নতুন শিক্ষাবর্ষের পঠন-পাঠন নিয়মিতভাবে শুরু হইবে।

৬)ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শিষ্টাচার পালন এবং শ্রদ্ধাশীল হইতে হইবে। বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখিতে হইবে।

৭) বিদ্যালয়ের কোচিং ক্লাসে ছাত্র-ছাত্রীদের যোগদান আবশ্যিক।

৮) নতুন সংস্করণের বই সংগ্রহ করাই বাঞ্ছনীয়।

৯) নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষক দিবসের 70% উপস্থিতি বাধ্যতামূলক। এবিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। 50 শতাংশের নিচে হলে পরীক্ষায় বসার সুযোগ হতে বঞ্চিত হবে।সে ক্ষেত্রে ডাক্তারি শংসাপত্র জমা দিতে হবে।

১০) পশ্চিম বঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

১১) নবম ও দশম শ্রেণীর সমস্ত বই নতুন সংস্করণ কিনতে হবে।

১২) বিদ্যালয় চলাকালীন ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

১৩) বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী সমস্ত অনুশাসন মেনেচলা বাধ্যতামূলক।

-:-