Admissions

                      ঃঃ  ভর্তি সংক্রান্ত নিয়মাবলী -২০২০ ঃঃ

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

বিদ্যালয়ে জানুয়ারি মাসে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়া হয়। এ সম্পর্কে শিক্ষাবর্ষ শুরু হওয়ার এক মাস পূর্বে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত স্বীকৃত প্রাথমিক

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি উত্তীর্ণ শংসাপত্র জন্ম শংসাপত্রের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়। এছাড়া সরাসরি ভর্তি (1st Admission) করা যায়। সেক্ষেত্রে ছাত্রছাত্রীকে পড়া ও লেখার ক্ষেত্রে চতুর্থ

মান বজায় রাখতে হবে ও জন্মতারিখের শংসাপত্র জমা দিতে হবে। অন্যান্য শ্রেণীতে সাধারণত ভর্তি নেওয়া হয় না। বিশেষ ক্ষেত্রে ছাত্র-ছাত্রীর মান উপযুক্ত হলে বিদ্যালয়ে শ্রেণীর শূন্যতা

অনুযায়ী সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তি নেওয়া হয়। বিশদে জানতে কেবলমাত্র অভিভাবক/অভিভাবিকা (বাবা/মা) বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করতে পারেন। ভর্তির সময়

ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে অভিভাবক/অভিভাবিকা হিসাবে বাবা/মা কে সঙ্গে আসতে হবে।

বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগ চালু আছে।

  • কলা ও বিজ্ঞান বিভাগের আবশ্যিক পাঠ্য বিষয় গুলি হল-১) বাংলা ২) ইংরেজি।
  •  
  • কলা বিভাগে পাঠ্য বিষয় গুলি হল-১) ভূগোল ২) শিক্ষা বিজ্ঞান ৩) রাষ্ট্রবিজ্ঞান ৪) দর্শন ৫) সংস্কৃত ৬) ইতিহাস ৭) গণিত ও ৮) জীবন বিজ্ঞান ৯) স্বাস্থ্য ও শরীর শিক্ষা ১০) কম্পিউটার অ্যাপ্লিকেশন।
  •   
  • বিজ্ঞান বিভাগে পাঠ্য বিষয় গুলি হল-১) গণিত ২) পদার্থবিজ্ঞান ৩) রসায়ন ৪) জীব বিদ্যা ৫) ভূগোল ও ৬) কম্পিউটার অ্যাপ্লিকেশন ৭) নির্মাণ বিদ্যা ৮) তথ্যপ্রযুক্তি ৯) কম্পিউটার সাইন্স

 

বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা আছেন। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে হয়। শিক্ষক/শিক্ষিকা গণ সার্বিক বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখেন। মা

ফল প্রকাশের দিন থেকেই একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে এলে সরাসরি ভর্তির সুযোগ দেওয়া হয়।