চাল ও আলু বিতরণ সংক্রান্ত অভিভাবক অভিভাবিকাদের প্রতি আবেদন
-----------------------------------------------------------------------------------------------
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীর অভিভাবক / অভিভাবিকা দের জানানো যাচ্ছে যে আগামী ০৮/০৬/২০২০ তারিখ সোমবার ২ কেজি চাল ও ২ কেজি আলু সকাল ১০ টা থেকে বিতরণ করা হবে।
০৯/০৬/২০২০ মঙ্গলবার সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীর অভিভাবক / অভিভাবিকা দের সকাল ১০ টা থেকে চাল ও আলু বিতরণ করা হবে।
কেবলমাত্র অভিভাবক / অভিভাবিকা দের চাল ও আলু দেয়া হবে কোন ছাত্র-ছাত্রীকে নয়। তাই ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই। সকল অভিভাবক/অভিভাবিকাদের অবশ্যই মাস্ক অথবা তিন পর্দার পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে আসতে হবে।