
বিদ্যালয়ের একটি বিস্তৃত প্রাঙ্গণ, সবুজময় নানা বৈচিত্র্যপূর্ণ গাছে ভরা। বিদ্যালয়ে একটি বড় হলঘর, মিনি ইন্ডোর ও ছাত্রছাত্রীদের খেলার মাঠ আছে। মিড ডে মিলের বড় হল আছে এবং তাতে চেয়ার টেবিল সজ্জিত, পানীয় জলের সুবন্দোবস্ত আছে, শৌচাগার গুলি কার্যকরী অবস্থায় আছে। ছাত্র ও ছাত্রীদের ভিন্ন ভিন্ন সাইকেল শেড আছে।