
১। বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ভর্তির সময় ফিডার’স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবকগণকে বিদ্যালয় হতে গৃহীত আবেদন পত্র পূরণ করে পূর্বকার প্রাথমিক বিদ্যালয়ের আসল সার্টিফিকেটসহ জমা দিতে হবে। ৫ম শ্রেণিতে ভর্তির পর মেধা-পরীক্ষার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিভাগ নির্দিষ্ট করা হয়।
২। বহিরাগত পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক এমন ছাত্র-ছাত্রীদের মেধার ভিত্তিতে। ভর্তি হওয়ার সুযােগ রয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্র-ছাত্রীদিগকে বিদ্যালয় হতে নির্দিষ্ট আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তারা বিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারবে। মাধ্যমিকে প্রতি বিষয়ে A-গ্রেড পাওয়া ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়।
৩। বিদ্যালয়ের উন্নয়ন ফি পঞ্চম হতে দশম শ্রেণি ছাত্রী-ছাত্রীদের দুটি পর্বে এবং একাদশ ও | দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যথাক্রমে ভর্তির সময় ও শেশনের শুরুতে দিতে হবে।
৪। ছাত্র-ছাত্রীর টি.সি. কিংবা শংসা পত্র নেওয়ার জন্য অভিভাবক/অভিভাবিকাকে অন্ততঃ | ৭দিন পূর্বে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত করতে হবে। টি.সি. ফি - ২০০ (দুইশত) টাকা ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের শংসাপত্র নেওয়ার জন্য ১০০ (একশত) টাকা ও বর্তমান ছাত্র-ছাত্রীদের ডুপ্লিকেট প্রগতিপত্র/বিদ্যালয় বর্ষপঞ্জি নেওয়ার জন্য ১০ (দশ) টাকা লাগবে।
৫। সাধারণতঃ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তি ফর্ম দেওয়াহয়।
৬। বিদ্যালয় গ্রন্থাগার থেকে নেওয়া বইসঠিক সময়ে ফেরৎ দিতে হবে। বইয়ের মধ্যে লেখা বা পাতা নষ্ট করা বিদ্যালয় শৃঙ্খলার পরিপন্থী ও শাস্তিযােগ্য অপরাধ। দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নির্বাচনী পরীক্ষার পরে এবং পঞ্চম থেকেনবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বাৎসরিক পরীক্ষার পরে অবশ্যই বই ফেরৎ দিতে হবে। অন্যথায় পরীক্ষার ফল প্রকাশিত হবে না।
৭। ১৮বৎসরের কম বয়সী বিবাহিতা ছাত্রীদের পঠন-পাঠনের সুযােগ দেওয়া হয় না।