From the Head Of Institution Desk

প্রধানশিক্ষকের লক্ষ্য, উদ্দেশ্য ও অভিভাবক/অভিভাবিকাদের প্রতি অনুরােধ

                                  মাতৃস্বরূপা আমাদের এই বিদ্যালয় তথা মাতৃমন্দির আজ এক সামাজিক প্রতিষ্ঠান। এক অতি পবিত্র স্থান। শিক্ষার্থীদের চারিত্রিক, মানসিক, দৈহিক ও সামাজিক বৈশিষ্ট্যে সুষম বিকাশ ঘটিয়ে আমাদের বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়েরূপদানের লক্ষ্যে আমি সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, শুভানুধ্যায়ী, শিক্ষানুরাগী-বৃন্দের আন্তরিক সহযােগিতা কামনা করছি। আমাদের পাঠদানের পদ্ধতি, নিয়মকানুন সম্বন্ধে কোন অভিভাবক-অভিভাবিকা ও শুভানুধ্যায়ীর সু-পরামর্শ থাকলে তা বিবেচনা সাপেক্ষে সাদরে গৃহীত হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়ে মানুষ গড়ার তপস্যা সার্থক হােক এই কামনা করি।

                                      আমাদের বার্ষিক কর্মসূচী (২০২০) অনুযায়ী বিদ্যালয়ের সারা বৎসরেরকৃত্যালি পরিচালিত হবে। সেদিকে ছাত্র-ছাত্রীরা যেন সজাগ দৃষ্টি রাখে। ছুটির দিন ও রবিবার ছাড়া নিয়মিত ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসার ব্যাপারে সচেতন হােন। প্রতি মাসে কমপক্ষে একবার বিদ্যালয়ে এসে ছেলে/মেয়ের পঠন-পাঠনের অগ্রগতির বিষয়ে খোঁজ নিন। বিভিন্ন অভীক্ষা বা পরীক্ষায় (শিক্ষার্থীর) প্রাপ্ত নম্বরের উপর প্রতিনিয়ত নজর রাখুন। বিদ্যালয়ের ছুটির নির্দিষ্ট সময়ের পূর্বে বা অনেক পরে বাড়ি ফেরা অস্বাভাবিক মনে হলে প্রধান শিক্ষকের নজরে আনুন। ন্যায় নীতিমূলক উপদেশ প্রদান, সংযত আচার-আচরণ ও সৎ গুণাবলীর অনুশীলনে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিন। অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে উচ্চতর শ্রেণিতে উত্তরণের অনুরােধ না করাই বাঞ্ছনীয়। ১৮বছরের কম বয়সী ছাত্রীদের বিবাহ-বন্ধনে আবদ্ধ না করার আবেদন জানাই।

                                         শিক্ষাবর্ষের শুরুতে বিদ্যালয়ের উন্নয়ন ফি বাবদ (৫ম -১০ম) ১৫০টাকা (১৪০টাকা + সংরক্ষিত ফি ১০টাকা) এবং (৯ম -১০ম) অতিরিক্ত ১০০টাকা (সরস্বতী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ) জমা দিয়ে নতুন শ্রেণিতে ভর্তি হতে হবে এবং শেষ পার্বিক পরীক্ষা (৫ম - ৯ম)/ নির্বাচনী (১০ম) পরীক্ষার পূর্বে বাকী (১০০) টাকা জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কম্পিউটার ও অন্যান্য বিষয়ের জন্য বিদ্যালয়ের (V - VIII) ছাত্রছাত্রীদের নির্ধারিত ফি বার্ষিক ১০০টাকা দ্বিতীয় পার্বিক পরীক্ষার পূর্বে জমা দিতে হবে। ৯ম শ্রেণিতে কম্পিউটার/ ইলেকট্রনিক্স বিষয়টিকে ঐচ্ছিক হিসাবে নেওয়া একান্ত আবশ্যক—এর জন্য বার্ষিক ২০০টাকা দিতে হবে।

                                              ছাত্র-ছাত্রীরা যাতে বিদ্যালয়ের নির্ধারিত পােশাক পরে এবং প্রয়ােজনীয় বই ও খাতাপত্র। নিয়ে বিদ্যালয়ে আসে; বিদ্যালয় থেকে দেওয়া সরকারী বইগুলি সযত্নে রাখে—সে বিষয়ে সচেতন হােন। সরকারী বইগুলি হারালে দ্বিতীয় বার বিদ্যালয় থেকে আর পাওয়া যাবে না। ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ে মােবাইল ফোন না আনে সে বিষয়ে লক্ষ্য রাখুন।

                                               বিদ্যালয়ের অভিভাবক সভাগুলিতে উপস্থিত থেকে সুচিন্তিত মতামত দিন এবং সমস্যার দিকগুলি যথাসময়ে কর্তৃপক্ষের নজরে এনে সমাধানে সচেষ্ট হন।

                                                                                                                                                         শ্রী স্বপন কুমার মণ্ডল (প্রধানশিক্ষক)