9732528669
BIBHISHANPUR HIGH SCHOOL(H.S.)
—— Since ——
Home
(current)
About
History
Managing Committee
Our Campus
Our Teacher
HOI Desk
Admissions
Admission Procedure
Forms Download
Fee Structure
Academics
Subject Offered
Timings
Uniform
Rules & Regulations
Calendar
Alumni
Notice
Gallery
Teachers
Rules & Regulations
Contact Us
Log In
Notice / Assignment
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবশ্য পালনীয় নিয়মাবলী
প্রতিদিন ছাত্রদের পূর্ব দিকের ও ছাত্রীদের পশ্চিমদিকের ছােট গেট দিয়ে প্রবেশ ও বাহির হতে হবে। [ সকাল ১০.৩৫ এর মধ্যে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। |
বিদ্যালয়ের প্রার্থনা সভায় প্রতিদিন প্রত্যেক ছাত্রছাত্রীকে যােগদান করতে হবে এবং প্রার্থনা সভায় প্রার্থনা সঙ্গীত, জাতীয় সঙ্গীত গাওয়া ও শপথ বাক্য পাঠ করা আবশ্যিক। [ষ্ট্র প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রত্যহ বিদ্যালয়ের নির্দিষ্ট পােশাক পরে আসতে হবে।
বিদ্যালয় বর্ষপঞ্জিটি প্রত্যহ বিদ্যালয়ে আনতে হবে এবং সঠিকভাবে সারা বৎসর ধরে সংরক্ষণ করতে হবে। কোন কারণে হারিয়ে গেলে ১০.০০ টাকা বিদ্যালয় অফিসে জমা। দিয়ে তা পুনরায় সংগ্রহ করতে হবে।
শ্রেণিকক্ষের ভিতরে প্রবেশ কিংবা বাইরে আসা শ্রেণি শিক্ষকের অনুমতি সাপেক্ষ।শ্রেণিশিক্ষকের অনুপস্থিতিতে মনিটারের অনুমতি সাপেক্ষে একসাথে দুজনের বেশি বাইরে যাওয়া যাবে না।
মিড-ডে মিলের আওতায় থাকা ছাত্র-ছাত্রীদের অতি অবশ্যই থালা আনতে হবে। অভিভাবক / অভিভাবিকার আবেদন ক্রমে কেবলমাত্র প্রধান শিক্ষক / শ্রেণিশিক্ষক-শিক্ষিকার অনুমতি ভিন্ন বিদ্যালয় ত্যাগ করা যাবে না।
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হবে। উচ্চ-মাধ্যমিক বিভাগে প্রতিটি বিষয়ে উপস্থিতি ৭০% হওয়া বাধ্যতামূলক।কোন কারণে অনুপস্থিত হলে কিংবা এক সপ্তাহের বেশি বা দীর্ঘদিন অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলে অভিভাবকের আবেদন পত্রের সমর্থনে ডাক্তারবাবুর সার্টিফিকেটসহ শ্রেণি শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষক মহাশয়কে বর্ষপঞ্জীর মাধ্যমে (নির্দিষ্ট স্থানে) দরখাস্ত করতে হবে। অনুরূপ কারণে বিদ্যালয়ের যে কোন পরীক্ষায় অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও এই নিয়মটি প্রযােজ্য। যথাসময়ে প্রধান শিক্ষকের নজরে তা আনতে হবে। বিদ্যালয়ে সকল প্রস্তুতিকালীন ও পর্যায়ক্রমিক (লিখিত) মূল্যায়নে প্রত্যেক ছাত্রছাত্রীকে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে। অন্যথায় চূড়ান্ত পরীক্ষার ফল বিবেচিত হবে না।
নবম ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে যথাক্রমে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ-এর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। [ঞ্জ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কোচিং ক্লাসে যােগদান বাধ্যতামূলক।
বিদ্যালয়ের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদির কোনরূপ ক্ষতি করা শাস্তিযােগ্য অপরাধ। প্রয়ােজনে অভিযুক্ত ছাত্র-ছাত্রীকে জরিমানাসহ বিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে।
টিফিনের ঘণ্টা শেষ হওয়ার ৫মিঃ পূর্বের ওয়ার্ণিং শােনামাত্র প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
সাইকেল স্ট্যাণ্ডে সাইকেল শ্রেণি অনুযায়ী নিজ দায়িত্বে সারিবদ্ধভাবে রাখতে হবে। বিদ্যালয় সন্নিকটস্থ ছাত্র-ছাত্রীদের সাইকেল আনা চলবে না।
অবিনীত ও অশােভন আচরণ এবং অফিস ও স্টাফরুমের সামনের বারান্দায় অকারণে জটলা ও কোলাহল শাস্তিযােগ্য অপরাধ।
উল্লিখিত নিয়মাবলী ভিন্ন বিদ্যালয়ের অপরাপর নিয়ম/নিয়মাবলী ভঙ্গ করাও শাস্তিযােগ্য অপরাধ। সেক্ষেত্রে বিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। দূরবর্তী ছাত্র-ছাত্রীদের ট্রেকারের দু-পাশে অথবা পিছনে ঝুলে বিপদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া চলবে না।
DATE: 2020-08-22 00:00:00
DATE: 2020-08-19 00:00:00