
10/05/2018 তারিখে " চলো পাল্টাই " নামক কাটোয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্কুলের 110 জন ছাত্র ছাত্রীকে স্কুল ব্যাগ, খাতা, পেন, রঙ, বোর্ড, বিতরণ করে।
15/02/2017 তারিখে NTPC কাটোয়া র পক্ষ থেকে স্কুলের 98 জন ছাত্র ছাত্রীকে স্কুল ব্যাগ বিতরন করা হয়।
15/11/2016 তারিখে "রোটারী ক্লাব কাটোয়া " নামক স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক আনুকূল্য বিদ্যালয়ে সাবমার্সিবল পাম্প, শৌচাগারে ও রান্নাঘরে পাইপলাইন এর মাধ্যমে জল, Handwashing Station এবং পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হয়।
26/09/2016 তারিখে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর একটি মূর্তি " রোটারি ক্লাব অফ কাটোয়া " নামক স্বেচ্ছাসেবী সংস্থা র আর্থিক সহায়তায় স্কুলে স্থাপন করা হয়।
27/01/2016 তারিখে ' স্পর্শ ' নামক কাটোয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্কুলের 107 জন ছাত্র ছাত্রীকে কম্বল (Blanket) বিতরণ করে।
এলাকার বাসিন্দা মাননীয় শম্ভুনাথ ঘটক 1972 সালে আট শতক জমি স্কুল করার জন্য দান করেন। তাঁর দান করা জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়।