
ভোটার কার্ড তৈরি, আধার কার্ড সংশোধন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যে কোনো রকম প্রয়োজনে স্কুল সার্টিফিকেট নিতে ,সোমবার থেকে শুক্রবার 1:40 PM - 4:00 PM এর মধ্যে আসতে হবে।
*** বিশেষ অনুরোধ *** মদ্যপান করে বা ধূমপান করতে করতে কোনো অভিভাবক বিদ্যালয়ে আসবেন না। অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনটি পর্যায়ের মূল্যায়ণ এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে রোল নম্বর নির্ধারণ করা হবে।
দৈনিক স্কুল ড্রেস,জুতো, I.D. Card অবশ্যই পড়ে আসতে হবে। শনিবার স্কুল ড্রেস বাধ্যতামূলক নয়। শনিবার স্কুল ড্রেস বাড়িতে কাচার জন্য অভিভাবকদের অনুুরোধ করা হচ্ছে।
মধ্যাহ্ন ভোজনের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। বাড়ি থেকে খাবার থালা আনার দরকার নেই। বিদ্যালয়ে প্রত্যেক ছাত্র ছাত্রীদের রোল নম্বর এবং শ্রেণি লেখা সুনির্দিষ্ট থালা রয়েছে। প্রত্যেকে নিজের নিজের থালায় খাওয়া দাওয়া করবে।রোল নম্বর লেখাটা কিছুটা অস্পষ্ট হয়ে গেলে পুনরায় লিখে দেওয়া হবে। এ ব্যাপারে স্কুলের শিশু সংসদের খাদ্য মন্ত্রী ও তার সদস্যদের খেয়াল রাখতে হবে।
"আমি পচি" এবং "আমি পচি না" নামক দুটি আবর্জনা ফেলার জায়গা রয়েছে। আবর্জনা এবং খাবারের উচ্ছিষ্ট নির্দিষ্ট জায়গা/পাত্রে ফেলতে হবে।
বিদ্যালয়ে সকাল 10:45 মিনিটে প্রার্থনা শুরু হয়। প্রার্থনা সভায় দৈনিক সংবাদ পত্রের সামাজিক ও শিক্ষা মূলক খবর গুলো পাঠ করে শোনানো হয়।