History

বৃন্দাবন চন্দ্র ঘোষ :-  01/08/1973 -- 16/04/2001 (বদলি শ্রীসুরুড়া এফ পি স্কুল)

ভূদেব ঘোষ :-  01/08/1973 -- 15/04/1981(বদলি কেশে বাঁদড়া এফ পি স্কুল)

প্রিয়গোপাল ঘটক :-  01/08/1973 -- 31/07/1988 (পরলোক গমন করেন)

অজয় কুমার মন্ডল :- 25/03/1975 -- 14/06/1989 (বদলি একাইহাট এফ পি স্কুল)

শীলা ভট্টাচার্য :- 15/06/1989 -- 21/10/2009 (বদলি কেশে বাঁদড়া এফ পি স্কুল)

মিতা ঘটক :- 29/03/1990 -- (কর্মরত)

নব কুমার দাস :- 16/11/1990 -- 24/12/2003 (অবসর গ্রহণ করেন)

প্রভাত কুমার মোদক  :- 17/04/2001 -- 10/07/2007 (বদলি সাহেব বাগান এফ পি স্কুল)

সেখ গোলাম নবী :- 11/07/2007 -- 30/11/2012 (অবসর গ্রহণ করেন)

সন্দীপ কুমার দাস  :- 28/01/2010 -- (কর্মরত)

সৌমি হাটি :- 01/03/2013 -- 05/12/2013 (হাইস্কুলে যোগদান করেন)

শতাব্দী সাহা  :- 16/05/2013 -- (কর্মরত)

মৌলি ব্যানার্জি  :- 03/02/2017 -- (কর্মরত)

স্থানীয় বাসিন্দা মাননীয় শম্ভুনাথ ঘটক মহাশয় বিদ্যালয় নির্মানের জন্য আট শতক জায়গা 1972 সালে দান করেন। 

তাঁর দান করা জায়গাতে এলাকাবাসী ও তৎকালিন প্রধান শিক্ষক মাননীয় বৃন্দাবন চন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক মাননীয় ভূদেব ঘোষ এবং সহকারী শিক্ষক মাননীয় প্রিয়গোপাল ঘটক মহাশয়ের আন্তরিক চেষ্টায় মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দিয়ে দুটি কক্ষ বিশিষ্ট বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। মাত্র 33 জন ছাত্র ছাত্রীকে নিয়ে স্কুলের পঠন পাঠন শুরু। 

1973 সালে বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মেমো নং 4511(624) তারিখ 01/08/1973 অনুযায়ী অনুমোদিত হয়। 

পরবর্তীকালে সর্বশিক্ষা মিশনের আর্থিক সহায়তায় বিদ্যালয়টি পাকা ও পাঁচিল দিয়ে ঘেরা হয়। ধীরে ধীরে শ্রেণি কক্ষের সংখ্যা বাড়তে থাকে এবং দোতলা হয়।

2007 সালে তৎকালিন প্রধান শিক্ষক মাননীয় প্রভাত কুমার মোদক মহাশয় বিদ্যালয়ের চারদিক পাঁচিল দিয়ে ঘেরার সুব্যবস্থা করেন। 

2008 সালে তৎকালিন প্রধান শিক্ষক মাননীয় সেখ গোলাম নবী মহাশয় বিদ্যালয়ে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করেন।

2015 সাল থেকে বিভিন্ন স্বেচ্ছা সেবী সংস্থার আর্থিক আনুকূল্য বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন, সাবমার্সিবল পাম্প বসানো, বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানো, পাইপ লাইনের মাধ্যমে শৌচাগারে ও রান্নাঘরে জলের ব্যবস্থা,  ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা মূলক ভ্রমণে যাওয়া এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান,কম্পিউটার প্রদান ইত্যাদির মাধ্যমে বিদ্যালয়কে সুসজ্জিত ও আধুনিকীকরণ করা হয়েছে। আগামী দিনে আরো সুন্দর করার প্রচেষ্টা করা হচ্ছে।