From the Head Of Institution Desk

উত্তর ২৪ পরগনা জেলার দেগংগা ব্লকের বেড়া চাপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন

নন্দী পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়টি ।সংখ্যালঘু মানুষের জনবহুল এলাকা।

স্বাভাবিকভাবে ছাত্র-ছাত্রীদের ভীড়ে স্কুলটির গুরুত্ব অপরিসীম ।বিভিন্ন কারনে মানুষের

মধ্যে আগের চাইতে লেখা পড়া শেখার আগ্রহ বেড়েছে। ছাত্র-ছাত্রীদের ভীড় এজন্য।প্রতি

বছর স্কুলটি থেকে বহু ছাত্র-ছাত্রী পাশ করে হাই স্কুলে যায় ।সারা গ্রামের ঘরে ঘরে আজ

লেখা পড়া শেখার মহল তৈরি হয়েছে ।নানা পেশায় যুক্ত হয়েছে শিক্ষিত ছেলে-মেয়েরা ।

সব ক্ষেত্রে স্কুল টির অবদান অনস্বীকার্য ।তাই পরিকাঠামোর পাশা পাশি দরকার ছাত্র-ছাত্রী

অনুপাতে শিক্ষক- শিক্ষিকা নিয়োগ ।তবে স্কুলটির বহুলাংশে অগ্রগতি ঘটবে তাতে সন্দেহ নেই।