
অনেক ভাঙ্গা গড়া উত্থান পতনের ইতিহাস জড়িয়ে আছে স্কুলটির প্রতিষ্ঠার নেপথ্যে ।স্বল্প পরিসরে সে সব কাহিনী প্রকাশ করার
সুযোগ না থাকায় কেবল বলতে হয় ,এলাকার মানুষের দীর্ঘ কালের দাবির ভিত্তিতে ১৯৫৪ সালের ১লা এপ্রিল স্কুলটি স্বীকৃতি পায় ।গ্রামের
গৃহস্থ ,শুভাকাঙ্ক্ষী ও বিদ্যানুরাগী আব্দুল্লা মণ্ডলের দান করা ২৩ শতক জমির ওপর প্রাথমিক পর্যায়ে কাঁচা স্কুল বাড়িতে পঠন পাঠন শুরু
হলেও পরবর্তী বিভিন্ন সময়ে সরকারি আর্থিক সাহায্যের আনুকূল্যে ধীরে ধীরে সেটি আজ আর পাঁচটি স্কুলের মতো পরিকাঠামোগত দিক দিয়ে
আত্ম প্রকাশ করতে সমর্থ হয়েছে ।প্রধান শিক্ষক ক্ষিতীশ চক্রবর্তী ,তারক মোহন চক্রবর্তী প্রমূখের খ্যাতি আজও গ্রামের মানুষের মুখে শোনা যায়।
স্কুলটির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সার্বিক চেষ্টা বজায় রয়েছে ।স্কুল কতৃপক্ষের সঙ্গে গ্রাম শিক্ষা কমিটি সর্বদাই সহযোগিতা করে চলেছে।