Rules & Regulations

সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে তেমন জটিলতা নেই বললেই

চলে। ১লা জানুয়ারি ছাত্র-ছাত্রীদের বয়স ৫ বছর হলে প্রাক-প্রাথমিকে,৬ বছর বয়সে প্রথম

শ্রেণিতে সাধারণত ভর্তির নিয়মে সকলে ভর্তি হয়ে থাকে। যদিও ভর্তি প্রক্রিয়া সারা বছর হয়ে 

থাকে।তবে ১লা জানুয়ারি কোন শ্রেণিতে ভর্তির যে বয়সসীমা থাকা দরকার সেটা অবশ্যই দেখা হয়ে

থাকে।অন্য স্কুল থেকে কোন ছাত্র-ছাত্রী ভর্তি হতে চাইলে পরিত্যাগ করা স্কুলের টি সি প্রয়োজন ।বিপরীত

ক্রমে এই স্কুলের কোন ছাত্র-ছাত্রী অন্য কোন বিদ্যালয়ে ভর্তি হতে চাইলে টি সি প্রদান করা হয়ে থাকে।

সরকারি সাহায্য প্রাপ্ত এই স্কুলে পড়া শুনার জন্য কোন প্রকার ফি নেওয়া হয় না।বিনা ব্যায়ে যে কোন

ছাত্র ছাত্রী পড়া শুনা করতে পারে।