
একটা নির্দিষ্ট সময় সীমায় স্কুল পরিচালিত হয়ে থাকে।সকাল ১০ তা ৪০ মিনিটের মধ্যে
স্কুলে হাজির হওয়া ছাত্র-ছাত্রী শিক্ষক- শিক্ষিকার অবশ্য কর্তব্য .১০টা ৫০ মিনিটে প্রার্থনা
সমাবেশ।১১ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত দিনের প্রথমার্ধের পাঠ দান।তার পর মিড ডে মিলের বিরতি।২ টা ১৫ মিনিট
থেকে দ্বিতীয় পর্যায়ে ক্লাস চলে বিকাল ৪ টা পর্যন্ত ।এর মধ্যে প্রতিদিন এক একটি ক্লাসের
জন্য ৪৫ মিনিট খেলা ধুলার জন্য সময় নির্দিষ্ট থাকে।বিকাল ৪ টার পরে ছাত্র-ছাত্রীদের
ছুটি ঘোষণা করা হয় । শনি বার ১টা ৩০ মিনিট পর্যন্ত পাঠ দানের পর মিড ডে মিলের ব্যবস্থা করা হয় ।
তার পর ছুটি ঘোষণা করা হয় ।