Our Campus

সুবর্ণ জয়ন্তী বর্ষ অতিক্রান্ত বিদ্যালয়ের নানা কর্মসূচী

১৯৬৪ সালে যাত্রা শুরু করে দীর্ঘ ৫৪ বছর ধরে বিশাল অঞ্চলে ধারাবাহিকভাবে এই

শিক্ষাঙ্গন তার দায়িত্ব পালন করে চলেছে। প্রতি বছরের মতোই গত দু'বছর এক ঝাঁক

উদ্যোগী শিক্ষক শিক্ষিকার আগ্রহ ও নিষ্ঠায় আমাদের ছাত্রছাত্রীরা শুধু শিক্ষায় নয়, সমাজ

গঠনেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে

এই বিদ্যালয় হাওড়া জেলায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।

                   

*

বিদ্যালয় ২০১৮ সাল থেকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে।

               

*

যুগোপযোগী উন্নততর শিক্ষা পদ্ধতি মেনে শ্রেণীকক্ষে অডিও ভিস্যুয়ালের প্রয়োগ।

 

*

নিয়মিত অভিভাবক সভার আয়োজন। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের প্রতি নজর।

   

*

স্কুল ডায়রির মাধ্যমে নিয়মিত শিক্ষার্থী - অভিভাবক সংযোগ স্থাপন।

         

*

মাটির টবে গাছ লাগিয়ে ছাত্রছাত্রীদের প্রকৃতি পাঠে অনুপ্রাণিত করা।

         

*

নাচ, গান, ছবি আঁকার মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্নাঙ্গ মানুষ হিসাবে গড়ার প্রয়াস।

 

*

বিদ্যালয়ে অবৈতনিক কম্পিউটার শিক্ষা চালু হল।

                         

*

প্লাস্টিক বিরোধি অভিযানের তথ্যচিত্র তৈরিতে আর্থরিল পুরস্কার প্রাপ্ত।

         

*

ফকিরচাঁদ হাইস্কুলের ছাত্রদের সাথে শিখন শিক্ষণের আদান-প্রদান।

           

*

বিদ্যালয়কে আদর্শ শিক্ষণের উপযোগি করে গড়ে তুলতে নবসাজে সজ্জিত।

     

*

আর জি কর মেডিক্যাল হসপিটালের ডাক্তারদের নিয়ে একদিনের স্বাস্থ্য কর্মসূচী।

 

*

হাত ধোয়া ও শৌচাগার ব্যবহারের সচেতনতার জন্য সামাজিক সচেতন র‍্যালী।

   

*

নির্মল বিদ্যালয় ও নির্মল গ্রাম গঠনে ছাত্রছাত্রীদের র‍্যালী।

                 

*

ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী প্রচুর বই সমন্বিত গ্রন্থাগার গঠন।

             

*

ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পেশা নির্মাণের জন্য ফটোগ্রাফি কর্মশালা।