

পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লকের শ্যামসুন্দরপুর ও জামবাড়ি গ্রামের সীমানায় সবুজে ঘেরা এক বড় পুকুর পাড়ে এই বিদ্যালয়টি অবস্থিত। চারপাশে ঘিরে আছে ৬ টি গ্রাম - শ্যামসুন্দপুর, জামবাড়ি, বলভদ্রপুর, আখুয়াবাড়ি, উত্তর বড়বাড়ি, উসুমানপুর। একটু গেলেই হাঁসচড়া ও গড়গ্রাম সংযোগকারী পাকা রাস্তা। একেবারে নির্জন প্রকৃতির কোলে বড় পুকুরের পাড় ঘেঁসে এর অবস্থান। একপাশে শ্মশানঅকালী মাতার মন্দির, শ্মশান। কাছে পিঠে দু একটি আবাস বাড়ি থাকলেও সম্পূর্ণ নাগরিক কোলাহল বর্জিত এই স্থান। স্কুলের সময়টুকু বাদ দিলে বাকি সময়ে এক অদ্ভূত নির্জনতা-নিস্তব্ধতা বিরাজ করে এই এলাকায়।
দুটি দোতলা বিল্ডিং জুড়ে বিদ্যালয়টি অবস্থিত। একটি পুরানো বিল্ডিং - পুকুরের পূর্ব পাড়ে এবং নতুন বিল্ডিং পুকুরের উত্তর পাড়ে। রয়েছে খেলার মাঠ। পরিকাঠামোগত সুবিধাদি সন্তোষজনক। ছাত্র-ছাত্রীদের আলাদা আলাদা বাথরুম-টয়লেট ব্লক, মেয়েদের কমন রুম, সাইকেল স্ট্যান্ড, জিমনাসিয়াম, কম্পিউটার ক্লাসরুম। খেলাধুলার পর্যাপ্ত উপকরম, মিড ডে মিল কক্ষ। তবে, ভাল বাউন্ডারি ওয়াল নেই এবনফ মিড ডে মিল কাহয়ার রুমের অভাব। আর সাইকেল স্ট্যান্ডও চাহিদার তুলনায় অপ্রতুল।