Rules & Regulations

বিদ্যালয়ে শৃঙ্খলামূলক ও অবশ্য পালনীয় নিয়মাবলী

১। বিদ্যালয় শুরু হওয়ার অন্ততঃ ১৫ মিনিট আগে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে, ১০-৩৫ মিনিটে। প্রতিটি ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ের প্রার্থনায় উপস্থিত থাকা বাঞ্ছনীয়। সকলকে পরিধেয় পোশাক পরে আসতে হবে।

২। ক্লাস চলাকালীন কোনও ছাত্র-ছাত্রীর বাইরে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩।ছুটি না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষক মহাশয়গনের অনুমতি ব্যতীত বিদ্যালয় ত্যাগ করা নিষিদ্ধ। কোনো কারণে বিদ্যালয় ত্যাগেরপূর্ব সিদ্ধান্ত থাকলে সেক্ষেত্রে অভিভাবকের পক্ষ থেকে লিখিত আবেদন ভারপ্রাপ্ত শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষক মহাশয়গণের নিকট পেশ করতে হবে।

৪। কোনো কারনে বিদ্যালয়ে অনুপস্থিত হলে উপযু্ক্ত কারন দেখিয়ে অভিভাবকের লিখিত আবেদন আনতে হবে এবং তা শ্রেনী-শিক্ষক মহাশয়ের কাছে জমা দিয়ে ছুটি মঞ্জুর করাতে হবে।

৫। অসুস্থতা বা পূর্ব অনুমতি ছাড়া মাসে সর্বমোট সাত বা ততোধিক দিনের অনুপস্থিতি পড়াশুনার প্রতি অবহেলা বলে ধরে নেওয়া হবে। এসব ক্ষেত্রে প্রয়োজনে অভিভাবককে সরেজমিন উপস্থিত হয়ে ছুটি মঞ্জুর করাতে হবে।

৬। পূর্ব অনুমতি ছাড়া ক্রমান্বয়ে অনধিক ৯০ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে স্কুলের খাতা থেকে নাম বাদ যাবে।

৭। শিক্ষাবর্ষের প্রথম বাৎসরিক ফি-গুলি, পরীক্ষার সময় ঘোষিত নির্দিষ্ট দিনের মধ্যে পরীক্ষার ফি, এছাড়াও বছরের অন্যান্য নির্ধারিত চাঁদা বা ফি, ঘোষিত নির্দিষ্ট দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে।

৮। বিদ্যালয়ের ঘোষিত যে কোন কর্মসূচীতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহন বাধ্যতামূলক।

৯। বিদ্যালয়ের ভিতর বা বাইরে কোনও প্রকার নিয়ম-বহির্ভূত বা অশোভন আচরন বা বিশৃঙ্খলাসৃষ্টি, পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রভৃতি দন্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। এক্ষেত্রে দোষী ছাত্র-ছাত্রীকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে।