
বিদ্যালয়ের নতুন ছাত্র-ছাত্রীদের ভর্তি নতুন শিক্ষাবর্ষের শুরুর দিন থেকে অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে যায়।ভর্তির জন্য শিক্ষা দপ্তর থেকে যেমন যেমন বলা হয় প্রতিটি শ্রেণীর জন্য সেই বয়স অনুযায়ী ভর্তি নেওয়া হয়। ভর্তির জন্য জন্ম সার্টিফিকেট এর জেরক্স আধার কার্ড এর জেরক্স এক কপি ফটো নেওয়া হয় কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী যদি কোন ছাত্র ছাত্রীর কোন নথিপত্র না থাকে তবে তাকেউ আমাদের ভর্তি নেওয়া হয় ।তাকে ফিরিয়ে না দিয়ে সে ক্ষেত্রে অঞ্চল থেকে একটি শংসাপত্র নিয়ে আনতে বলা হয় ।এছাড়া যে কোনো সময় কোনো ছাত্রছাত্রী আসলে তাকে T.C. বলে ভর্তি নিতে হয়।