Rules & Regulations

বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন মেনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের চলতে হয়-1. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই বিদ্যালয়ের পোশাক পড়ে আসতে হবে। 2. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই প্রার্থনার আগে উপস্থিত হতে হবে। 3. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মিড ডে মিলের খাবার অবশ্যই খেতে হবে,খাবার আগে অবশ্যই ভালো ভাবে হাত ও থালা ধুতে  হবে। 4. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। 5. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। 6. কোনো ছাত্র-ছাত্রী এক সপ্তাহ অনুপস্থিত থাকলে তার কারণ জানিয়ে অবশ্যই অভিভাবককে চিঠি করতে হবে।