Alumni

শোনা যায় যে বিদ্যালয়টির স্থাপনকাল 1921 সাল হলেও তার অনুমতি পায় 1946 সালে ।প্রথম অবস্থায় বিদ্যালয়টি মাটির ও টিনের ছাউনি ছিল।1978 সালের বন্যায় বিদ্যালয়টি সম্পূর্ণরূপে ভেঙে যায়। সেই সময় তখনকার বিখ্যাত সমাজসেবী প্রসাদ চক্রবর্তী মহাশয় এর আর্থিক আনুকূল্যে ও স্থানীয় নেহেরুর স্মৃতি সংঘ ক্লাবের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও শ্রম এর ফলে বিদ্যালয়টি পাকা ইঁট এর তৈরি হয়েছিল। সেই সঙ্গে আরও উল্লেখ্য যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রীকান্ত পাল মহাশয় বিদ্যালয়ের কাজে বাড়ি থেকে জলের ব্যবস্থা করে অনেক উপকার করেনI