From the Head Of Institution Desk

আমার বিদ্যালয়টি খুবই প্রাচীন বিদ্যালয়। এর নাম শুনলে বালিকা বিদ্যালয় মনে হলেও বর্তমানে বিদ্যালয়টি co-education।এই নিয়ে আমাকে অনেকের কাছেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়Iবিদ্যালয়ে শিক্ষার পরিবেশ খুবই ভালো এবং ছাত্র ছাত্রীরা ও অভিভাবকরা খুবই ভালো। বিদ্যালয়ে পড়াশোনার মান খুবই ভালো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয় ।ছাত্রছাত্রীরা প্রতিবছর বৃত্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও শিক্ষাগত উন্নয়নে আমার সহকর্মী শিক্ষকবৃন্দ আমাকে যথাযথভাবে  সাহায্য করে। কোন ছাত্র-ছাত্রী অসুস্থ বা আহত হলে তাদের পরিপূর্ণ প্রাথমিক চিকিৎসা করতে আমার সহকর্মীরা এগিয়ে আসেনIমিড ডে মিলের সু ব্যবস্থাপনায় সকল শিক্ষক শিক্ষিকারাও সমান ভাবে সাহায্য করেন।বিদ্যালয়ে সমস্ত অনুষ্ঠানে আমরা সকলে একসঙ্গে কাজ করে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার চেষ্টা করি|