
২০১৪ সালের ১৫ই মার্চ আমি দেওয়ান আঁটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহণ করি ।সেই সময়ে অনেক সমস্যার সন্মুখীন হয়ে একে একে তার সমাধান করে আজ স্কুলটিকে আর পাঁচটি স্কুলের মতো দাঁড় করানো সম্ভব হয়েছে। ক্লাস রুমের স্বল্পতা মিটিয়ে,পানীয় জলের সুবন্দোবস্ত ,বৈদ্যুতিক সংযোগ সহ প্রতি ক্লাস রুমে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করা গিয়েছে।গ্রাম শিক্ষা কমিটির সঙ্গে সুসম্পর্ক রেখে উন্ননের ধারা অভ্যাহত আছে। আগামি দিনে বিদ্যালয়টি ছাত্র/ছাত্রীদের কাছে প্রকৃত শিক্ষা অঙ্গন হিসেবে গড়ে উঠবে বলে আশা রাখি।