৬০০০ বর্গ ফুট বা ৮.৩ কাঠা বা কমবেশি ১৩.৭৮ শতক জমির মধ্যে স্কুলটি প্রতিষ্ঠিত ।দ্বিতল স্কুল বাড়িটির শ্রেনি কক্ষের জন্য রয়েছে পর্যাপ্ত জায়গা।অফিস ,মিড ডে মিলের জন্য কিচেন রুম,ছাত্র/ছাত্রীদের জন্যে পৃথক টয়লেট ।পানীয় জলের জন্য টিউব ওয়েল ।বিদ্যালয়ের পাশে খালি যায়গায় ফল ফলাদির কিছু চারা গাছ রয়েছে । কিছু জায়গায় বিদ্যালয়ের উদ্যোগে সব্জি চাষ করা হয় ।বিদ্যালয়ের সামনে খেলা ধূলার জন্য স্বল্প পরিসরে জায়গা রয়েছে ।এটাই বিদ্যালয়ের একটা খামতির দিক।