Academic Calendar

শিক্ষা বর্ষের শুরুতে ২রা জানুয়ারি বুক ডে ।বিনা মূল্যে সরবরাহকৃত পাঠ্য পুস্তক ছাত্র/ছাত্রীকে এ দিন বিলি করা হ্য।সাথে সাথে চলে ভর্তির প্রক্রিয়া.৫ বছরের ঊর্ধ্বে বালক বালিকা প্রাক-প্রাথমিক শ্রেনিতে ভর্তি করা শিক্ষা দপ্তরের নিয়ম মেনে ।সুনির্দিষ্ট বয়স সীমায় অন্যান্য শ্রেনিতে ও ভর্তি নেওয়া হয়ে থাকে। প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের পাঠ্য সূচী  অনুসরণ করে পাঠ দান শুরু হয় এই সময় থেকে।এপ্রিলে প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন করা হয়। চলতে থাকে ফরমেটিভের মূল্যায়ন।একই ভাবে আগস্ট মাসে দ্বিতীয় এবং ডিসেম্বর মাসে তৃতীয় পর্যায় ক্রমিক বা চূড়ান্ত মূল্যায়ন করে ছাত্র/ছাত্রীদের হাতে মান পত্র তুলে দেওয়া হয়।