History

অনেক উত্থান পতন, ভাঙ্গা গড়ার ইতিহাস জড়িয়ে রয়েছে স্কুলটির নেপথ্যে ।স্বল্প পরিসরে সেসব বর্ণনা করা সম্ভব নয়। তবে ১৯৭২ সালের ১লা জানুয়ারি ৬০০০ বর্গ ফুট জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তি স্তম্ভ।শ্রী চন্ডিদাশ বন্দ্যোপাধ্যায় এর নিরলস প্রচেষ্টায়,তাঁর অকৃপণ দানের মহত্বে ও দেওয়ান আঁটি গ্রামের শুভান্যাধ্যায়ী মানুষের আন্তরিক প্রচেষ্টায় সেদিনের সেই ভিত্তি স্তম্ভ আজ ক্রমশ পূর্ণতা পেয়েছে।শ্রী চন্ডীদাশ ছিলেন স্কুল্টির ফর্মার হেড টিচার।সময়ের সাথে সাথে সরকারি আর্থিক সাহায্যের আনুকূল্যে স্কুল্টি এক সময়ের সেই গলি পথ ছেড়ে আজকের রাজ পথে উপনীত হয়েছে । আগামী দিনেও প্রভূত উন্নয়ন সাধিত হয়ে এলাকার ছাত্র/ছাত্রীদের লেখা পড়া শেখার পথ সুগম হবে বলে আশা রাখি।