Rules & Regulations

১লা জানুয়ারী ৫ বছর বয়স পূর্ণ হয়েছে এমন বালক বালিকা বয়সের প্রমান পত্রের সাপেক্ষে বিনাব্যয়ে প্রাক- প্রাথমিকে শ্রেনিতে ভর্তি করা হয় আগে এলে আগে আসার ভিত্তিতে ।সরকারি নিয়ম মেনে কোন মেধা পরীক্ষা ভর্তির কাজে নেওয়া হয় না বা কোন প্রকার ফি নেওয়া হয় না।ভর্তি হইয়া সকল ছাত্র/ছাত্রীকে বিনা মূল্যে পাঠ্য পুস্তক,স্কুল ইউনিফর্ম প্রদান করা হয় সরকারী আর্থিক সাহায্যে ।প্রতি দিন ঐ ইউনিফর্ম পরে স্কুলে হাজির হয়ে প্রার্থনা সমাবেশে অংশ গ্রহণ ,পাঠ দানের সময় শ্রেনি কক্ষে উপস্থিত থাকা,মিড ডে মিল গ্রহণ এবং ছুটির পর স্কুল ত্যাগ বাধ্যতামূলক ।চতুর্থ শ্রেনি উত্তীর্ণ ছাত্র/ছাত্রীকে হাই স্কুলে ভর্তির জন্য ছাড় পত্র দেওয়া হয় ।