Academic Calendar

২০২০ শিক্ষাবর্ষের জন্য বিদ্যালয়ের ক্যালেন্ডার

মূল্যায়ন

চলতি ২০২০ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণিতে মোট তিনটি মূল্যায়ন গৃহীত হবে। প্রতিটি মূল্যায়নই সমান গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটি মূল্যায়নে কোনো ছাত্র বা ছাত্রী মোট যে নম্বর পাবে তার ভিত্তিতে তার ফলাফল পর্যালোচিত হবে। কোনো একটি মূল্যায়ন অসম্পূর্ণ থাকলে পরবর্তী মূল্যায়নে বসার ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে, অন্যথায় পরবর্তী মুল্যায়নে বসতে দেওয়া হবে না। অনিবার্য কারণে সময়সূচী পরিবর্তিত না হলে এই শিক্ষাবর্ষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রথম মূল্যায়ন, আগস্ট মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় মূল্যায়ন এবং নভেম্বর মাসের শেষ সপ্তাহে তৃতীয় মূল্যায়ন গৃহীত হবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি দিয়ে মূল্যায়নের সময়-তারিখ জানিয়ে দেওয়া হবে।

ছুটির তালিকা, শিক্ষাবর্ষ : ২০২০

(বিশেষ ক্ষেত্রে উদ্ভুত পরিস্থিতিতে ছুটির তালিকায় পরিবর্তন হতে পারে)

তারিখ দিন উপলক্ষ দিনসংখ্যা
জানুয়ারি, ০১ বুধবার ইংরেজি নববর্ষ
জানুয়ারি, ১৫ বুধবার পৌষ পার্বণ
জানুয়ারি, ২৩ বৃহস্পতিবার নেতাজী সুভাষ জয়ন্তী
জানুয়ারি, ৩০ থেকে জানুয়ারি, ৩১ বৃহস্পতিবার থেকে শুক্রবার সরস্বতী পূজা
ফেব্রুয়ারি, ২১ শুক্রবার শিবরাত্রি
মার্চ, ০৯ সোমবার দোলযাত্রা
মার্চ, ১০ মঙ্গলবার হোলি
এপ্রিল, ০৯ বৃহস্পতিবার সবে বরাত
এপ্রিল, ১০ শুক্রবার গুড ফ্রাইডে
এপ্রিল, ১৪ মঙ্গলবার বাংলা নববর্ষ ও ড. বি. আর. আম্বেদকরের জন্মদিন
মে, ০১ শুক্রবার মে দিবস
মে, ০৭ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা
মে, ০৮ শুক্রবার রবীন্দ্র জয়ন্তী
মে, ২৫ থেকে জুন, ১০ সোমবার থেকে বুধবার গ্রীষ্মাবকাশ ১৫
জুন, ২৩ মঙ্গলবার রথযাত্রা
আগস্ট, ০১ শনিবার ঈদ-উদজ্জোহা
আগস্ট, ১১ মঙ্গলবার জন্মাষ্টমী
আগস্ট, ১৫ শনিবার স্বাধীনতা দিবস
সেপ্টেম্বর, ১৭ বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজা ও মহালয়া
অক্টোবর, ০২ শুক্রবার গান্ধী জয়ন্তী
অক্টোবর, ২২ থেকে নভেম্বর, ১৭ বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পূজাবকাশ ২৩
নভেম্বর, ২৩ সোমবার জগদ্ধাত্রী পূজা
নভেম্বর, ২৭ শুক্রবার ফতেয়া-দোয়াজ-দাহাম
নভেম্বর, ৩০ সোমবার গুরু নানকের জন্মদিন
ডিসেম্বর, ২৫ শুক্রবার বড়দিন
    বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে

নিম্নলিখিত তারিখগুলি সংশ্লিষ্ট দিবস হিসেবে বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হবে

বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল ছাত্রছাত্রী, শিক্ষিকা-শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩ : নেতাজীর জন্মদিন

রবিবার, জানুয়ারি ২৬ : প্রজাতন্ত্র দিবস

শনিবার, আগস্ট ১৫ : স্বাধীনতা দিবস

শনিবার, সেপ্টেম্বর ০৫ : শিক্ষক দিবস

শনিবার, সেপ্টেম্বর ২৬ : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন

শুক্রবার, অক্টোবর ০২ : মহাত্মা গান্ধীর জন্মদিন