Subject Offered

বিভিন্ন শ্রেণিতে যে বিষয়গুলি পড়ানো হয়

মাধ্যমিক স্তর : সচরাচর প্রচলিত সমস্ত বিষয়গুলিই পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। সপ্তম ও অষ্টম শ্রেণিতে তৃতীয় ভাষা হিসেবে 'সংস্কৃত' রয়েছে আমাদের বিদ্যালয়ে। আই.সি.টি. প্রকল্পের অধীনে বিভিন্ন শ্রেণিতে কম্পিউটার বিষয়ে পাঠদান করা হয়ে থাকে।

উচ্চমাধ্যমিক স্তর : আমাদের বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য প্রথম ভাষা বাংলা (BNGA) এবং দ্বিতীয় ভাষা ইংরেজি (ENGB)। এছাড়া আর দশটি বিষয় রয়েছে - অঙ্ক (MATH), পদার্থবিদ্যা (PHYS), রসায়ন (CHEM), জীববিদ্যা (BIOS), ভূগোল (GEGR), পুষ্টিবিজ্ঞান (NUTN), শিক্ষাবিজ্ঞান (EDCN), স্বাস্থ্য ও শারীরশিক্ষা (PHED), সংস্কৃত (SNSK) এবং ইতিহাস (HIST)। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ-এর নির্দেশিকা মেনে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় বেছে নিতে পারে।